চিরিরবন্দরে কাঁকড়া নদী থেকে দুই অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় কাঁকড়া নদী থেকে অজ্ঞাত পরিচয় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার ৯ নম্বর ভিয়াইল ইউনিয়নের লক্ষীতলা ব্রিজসংলগ্ন বানিয়া খাড়ি এলাকা থেকে নদী থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। স্থানীয়রা নদীতে মরদেহ ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম সম্পন্ন করে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তাদের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর হতে পারে। মরদেহ দুটির পরনে জ্যাকেট, মাফলার ও টুপি ছিল।

চিরিরবন্দর থানার পরিদর্শক (তদন্ত) আহসান হাবিব জানিয়েছেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ নিহতদের পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম চালাচ্ছে।

Related Articles

পুর্নজন্ম কি বৈজ্ঞানিক ভাবে সম্ভব? — একটি বিশ্লেষণাত্মক প্রবন্ধ

মানব ইতিহাস জুড়ে মানুষের মৃত্যু ও মৃত্যুর পর কী হয়—এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বহু ধর্ম, দর্শন ও আধ্যাত্মিকতা চেষ্টা করেছে। অতীতে জীবনের পরের ধাপে…

হাইনান এক্সপো ২০২৬ থেকে বাংলাদেশের প্রেক্ষাপট: বৈশ্বিক বাণিজ্য ও উদ্ভাবনের প্রবেশদ্বার

ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা (হাইনান এক্সপো ২০২৬) আমি মোঃ জাহিদ হাসান নিরব চীন কৃষি বিশ্ববিদ্যালয় (সানিয়া ইনস্টিটিউটের) এমবিএ  ছাত্র হওয়ার সুবাদে সম্প্রতি চীনে অনুষ্ঠিত ষষ্ঠ…

জুলাই গণঅভ্যুত্থানে অজ্ঞাত শহিদ শনাক্তে রায়েরবাজারে ১১৪ মরদেহ উত্তোলন, পরিচয় মিলেছে ৮ জনের

জুলাই গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাতনামা শহিদদের পরিচয় শনাক্তে রাজধানীর মোহাম্মদপুরে রায়েরবাজার শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে মরদেহ উত্তোলন ও ফরেনসিক কার্যক্রম চলমান রয়েছে। এ কার্যক্রমে মোট…

দশম গ্রেড চেয়ে মেডিকেল টেকনোলজিস্টদের কর্মবিরতি: ভোগান্তিতে রোগীরা

মশিউর রহমান চন্দন: দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে দুই ঘণ্টাব্যাপী কর্মবিরতি পালন করেছেন কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।…

বেতাগীতে ৪২ টি নির্বাচনী কেন্দ্রের ১৩ টি ঝুঁকিপূর্ণ-উত্তেজনায় কাজীর হাট

মোঃ আল আমিন মল্লিক  : বরগুনা-২ আসনের বেতাগী উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বেতাগী উপজেলার ৪২ টি কেন্দ্রের ১২ টি ভোট কেন্দ্র…

Responses