নির্বাচন ও গণভোট নিয়ে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘জুলাই জাতীয় সনদ’ বিষয়ে প্রস্তাবিত গণভোটকে সামনে রেখে আজ জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় তিনি দেশবাসীর উদ্দেশে এই বক্তব্য রাখবেন। রাষ্ট্রের সংস্কার প্রক্রিয়া এবং আসন্ন নির্বাচনী রূপরেখা নিয়ে তাঁর এই ভাষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

প্রধান উপদেষ্টার এই বিশেষ ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে একযোগে সরাসরি সম্প্রচার করা হবে।

আগামী ১২ ফেব্রুয়ারি একযোগে জাতীয় সংসদ নির্বাচন এবং রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন ও গণভোটের মাত্র দুদিন আগে প্রধান উপদেষ্টার এই ভাষণ দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইন-শৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের উদ্দেশ্যে বিশেষ দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ভাষণে প্রধান উপদেষ্টা মূলত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে সরকারের গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরবেন।

একই সাথে জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে ‘জাতীয় সনদ’ বিষয়ে যে গণভোটের আয়োজন করা হয়েছে, তাতে জনগণের সক্রিয় অংশগ্রহণ ও রায়ের গুরুত্ব নিয়ে আলোকপাত করবেন। দেশবাসীর প্রতি শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানোই হবে এই ভাষণের মূল লক্ষ্য।

Related Articles

জুলাই জাতীয় সনদে সম্মতি নেবে গণভোট, সংসদ গঠনে ভোট ১২ ফেব্রুয়ারি

নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত অনুযায়ী, গণভোটের ব্যালট পেপার হবে গোলাপি রঙের এবং জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার থাকবে সাদা রঙের। উভয় ব্যালটে সিল ব্যবহার করে…

‘চব্বিশোত্তর বাংলাদেশে তারুণ্যের ভাবনা ও পরিবর্তনের শিক্ষা’—শিক্ষা ও কর্মসংস্থানমুখী বাংলাদেশ গড়ার আহ্বান সালাহউদ্দিন আহমদের

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, চব্বিশোত্তর বাংলাদেশে আমাদের প্রত্যাশা ও ভাবনা কী? নতুন প্রজন্মের ভাবনাকে গুরুত্ব দিতে হবে। সেজন্য আমার এরই মধ্যে তারুণ্যের…

ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা নির্ধারণ করবে এবারের গণভোট: বরিশালে অধ্যাপক আলী রীয়াজ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে—তা নির্ধারণ করে দিতেই এবারের গণভোট। জনগণের মালিকানাভিত্তিক রাষ্ট্র গড়তে এই গণভোট একটি ঐতিহাসিক…

গণভোটে ‘জুলাই সনদ’ অনুমোদন, সংবিধান সংস্কারের পথে নতুন অধ্যায়

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে অনুষ্ঠিত গণভোটে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের পক্ষে রায় দিয়েছেন দেশের অধিকাংশ ভোটার। নির্বাচন কমিশনের ঘোষিত ফল অনুযায়ী,…

নাটোর-৪ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জোরদার প্রচারণা

গণভোট কী? কেন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে- তা নিয়ে জোড় প্রচারণা শুরু করেছে স্থানীয় প্রশাসন। হাট-বাজার, গ্রাম-গঞ্জের সাধারণ মানুষকে গণভোট সম্পর্কে ধারণা দিতে চলছে…

Responses