পাতানো নির্বাচন হলে মেনে নেবে না জামায়াত—ইইউ পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক শেষে জুবায়ের

প্রশাসনের একটি অংশ পক্ষপাতমূলক আচরণ করছে অভিযোগ করে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, কোনো ধরনের পাতানো নির্বাচন হলে তা জামায়াত মেনে
নেবে না।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে
দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

এর আগে সকাল ১১টার দিকে জামায়াতের আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে ইইউ’র ১৬ সদস্যের
প্রতিনিধিদল কার্যালয়ে আসে। ঘণ্টাব্যাপী বৈঠকে নির্বাচনের প্রস্তুতি, নিরাপত্তা পরিস্থিতি এবং কোনো ধরনের হুমকি বা ঝুঁকি রয়েছে
কি না—সে বিষয়ে
আলোচনা হয়।

বৈঠক শেষে জুবায়ের বলেন, নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’-এর ঘাটতি স্পষ্ট
এবং প্রশাসনের উচ্চপর্যায়ের একটি অংশ পক্ষপাতিত্ব করছে। তিনি নির্বাচন কমিশনকে দুর্বল উল্লেখ করে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।একই সঙ্গে অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে প্রশাসনের তৎপরতা বাড়ানোর দাবি জানান, যাতে জনমনে আতঙ্ক না ছড়ায়।

জামায়াতের এই নেতা অভিযোগ
করেন, দলের নির্বাচনী কার্যক্রমে বাধা দেওয়া হচ্ছে এবং হয়রানির পাশাপাশি ১৫টি নির্বাচনী অফিসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

তিনি আরও জানান, ইইউ ছাড়াও যুক্তরাজ্য ও তুরস্কসহ কয়েকটি
দেশের পর্যবেক্ষক দল শিগগিরই জামায়াত
কার্যালয়ে আসবে।

Related Articles

হাইনান এক্সপো ২০২৬ থেকে বাংলাদেশের প্রেক্ষাপট: বৈশ্বিক বাণিজ্য ও উদ্ভাবনের প্রবেশদ্বার

ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা (হাইনান এক্সপো ২০২৬) আমি মোঃ জাহিদ হাসান নিরব চীন কৃষি বিশ্ববিদ্যালয় (সানিয়া ইনস্টিটিউটের) এমবিএ  ছাত্র হওয়ার সুবাদে সম্প্রতি চীনে অনুষ্ঠিত ষষ্ঠ…

পুর্নজন্ম কি বৈজ্ঞানিক ভাবে সম্ভব? — একটি বিশ্লেষণাত্মক প্রবন্ধ

মানব ইতিহাস জুড়ে মানুষের মৃত্যু ও মৃত্যুর পর কী হয়—এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বহু ধর্ম, দর্শন ও আধ্যাত্মিকতা চেষ্টা করেছে। অতীতে জীবনের পরের ধাপে…

প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের বৈঠক সন্ধ্যায়

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধান…

জামায়াতের আমির: আগামী নির্বাচনে মা-বোনেরা আমাদের বেছে নেবে, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া চাই

বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, আগামী নির্বাচনে দেশের মা-বোনেরা জামায়াতকে বেছে নেবেন। সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর বসুন্ধরায় ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ…

১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান, বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা

দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানের…

Responses