নবীনগরে তুচ্ছ ঘটনায় এক কিশোরের দুই আঙুল কর্তন

1 min read 1 words 37 views

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভয়াবহ হামলার শিকার হয়েছেন সারোয়ার হোসেন (১৫) নামে এক কিশোর । রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সাতমোড়া ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় ধারালো অস্ত্রের আঘাতে তার বাম হাতের দুটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়।

আহত সারোয়ার ওই গ্রামের আমির হোসেনের ছেলে। স্থানীয়দের অভিযোগ, এ ঘটনায় একই গ্রামের শ্রাবণ মিয়া প্রধান হামলাকারী হিসেবে জড়িত।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে সারোয়ার ও শ্রাবণের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে শ্রাবণ উত্তেজিত হয়ে পড়ে। হঠাৎ সে হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে সারোয়ারের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এতে তার বাম হাতের দুটি আঙুল শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।

খবর পেয়ে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত হামলাকারী শ্রাবণ মিয়াকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, “ঘটনাটি তদন্তাধীন। দোষী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।

Related Articles

ভাত দেওয়ার কথা বলে ডেকে নিয়ে বলাৎকার, প্রাণ গেল কিশোরের।

1 min read 2 words 112 views একদিন অনাহারে থাকার পর কমলাপুর রেলস্টেশনে বাড়ি যাওয়ার চিন্তা করছিল ১২ বছর বয়সী এক কিশোর। দুরুদুরু বুকে স্টেশনে…

খুলনায় হোটেল কর্মচারীর দুই হাতের রগ কর্তন, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর

1 min read 2 words 42 views খুলনায় বাড়ি থেকে ডেকে নিয়ে আক্তার (৪০) হোসেন নামে এক ব্যক্তির দুই হাতের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার…

ইসরায়েলি হামলায় গাজায় কমপক্ষে ৩২ জন নিহত

1 min read 4 words 88 views আন্তর্জাতিক ডেস্ক: গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরে একটি মানবিক সহায়তা কেন্দ্রের নিকট ইসরায়েলি বাহিনীর চালানো গোলাগুলিতে কমপক্ষে ৩২…

Responses