ইসরাইলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পাকিস্তানের

ইসরাইলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পাকিস্তানের

ইসরাইলকে ‘পুরো মুসলিম বিশ্বের জন্য হুমকি’ উল্লেখ করে দেশটির বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। একই সঙ্গে ইসরাইল মোকাবিলায় ‘একটি ঐক্যবদ্ধ সামরিক ফ্রন্ট’ গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও বলেছেন তিনি।

শনিবার (৮ আগস্ট) পাকিস্তানের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে খাজা আসিফ এসব কথা বলেন।

ইসরাইল প্রসঙ্গে খাজা আসিফ বলেন, ‘সব মুসলিম দেশকে ঐক্যবদ্ধ হতে হবে। এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই।’

তিনি বলেন, ‘ইসরাইল ১৯১৭ সালের ব্রিটিশ বালফোর ঘোষণার ফল।’ তার দাবি, এই ঘোষণার ভিত্তিতে ইসরাইল প্রতিষ্ঠিত হওয়ায় দেশটি অঞ্চলটির যেকোনো দেশের জন্য সরাসরি হুমকি হয়ে উঠতে পারে।

বালফোর ঘোষণা ছিল ১৯১৭ সালে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে ফিলিস্তিনে ইহুদিদের জন্য একটি জাতীয় আবাসভূমি প্রতিষ্ঠার প্রতি সমর্থন। পরবর্তী সময়ে এই ঘোষণাকে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার অন্যতম ঐতিহাসিক ভিত্তি হিসেবে দেখা হয়।

ইসরাইলের প্রতি নিজের কঠোর অবস্থান স্পষ্ট করে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চলতি বছরের নির্বাচনে পরাজিত হলেও তার অবস্থানের কোনো পরিবর্তন হবে না।’

খাজা আসিফ আরও বলেন, ‘জেরুজালেমে যে-ই ক্ষমতায় আসুক, সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট কিংবা অন্য কোনো নেতা, পার্থক্য খুবই সামান্য।’

এর আগেও খাজা আসিফ ইসরাইলকে ‘মানবতার জন্য অভিশাপ’ এবং ‘ক্যানসারাস রাষ্ট্র’ হিসেবে অভিহিত করে তীব্র সমালোচনা করেছিলেন।

Related Articles

হাইনান এক্সপো ২০২৬ থেকে বাংলাদেশের প্রেক্ষাপট: বৈশ্বিক বাণিজ্য ও উদ্ভাবনের প্রবেশদ্বার

ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা (হাইনান এক্সপো ২০২৬) আমি মোঃ জাহিদ হাসান নিরব চীন কৃষি বিশ্ববিদ্যালয় (সানিয়া ইনস্টিটিউটের) এমবিএ  ছাত্র হওয়ার সুবাদে সম্প্রতি চীনে অনুষ্ঠিত ষষ্ঠ…

পুর্নজন্ম কি বৈজ্ঞানিক ভাবে সম্ভব? — একটি বিশ্লেষণাত্মক প্রবন্ধ

মানব ইতিহাস জুড়ে মানুষের মৃত্যু ও মৃত্যুর পর কী হয়—এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বহু ধর্ম, দর্শন ও আধ্যাত্মিকতা চেষ্টা করেছে। অতীতে জীবনের পরের ধাপে…

জুলাই বিপ্লবের সাদিম কায়েম এর যে কাহিনী সবার জানা প্রয়োজন

জুলাই বিপ্লব নিয়ে ইয়েনি সাফাককে (তুরস্কের গণমাধ্যম) একটি সাক্ষাৎকার দিয়েছেন জুলাই বিপ্লবের নেতা সাদিক কায়েম। তিনি ব্যাখ্যা করছেন, কীভাবে বাংলাদেশের জুলাই বিপ্লব বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে…

ইরানের কাছে যুদ্ধবিরতি ভিক্ষা চাওয়ার আগে এই উন্মাদনা বন্ধ করার আহবান : ইসরাইলি বিশেষজ্ঞ

আর্ন্তজাতিক ডেস্ক:   একজন ইসরাইলি নিরাপত্তা ও সামরিক বিশেষজ্ঞ ইসরাইলি নেতাদের সতর্ক করে বলেছেন যে তারা যেন ইরানের কাছে যুদ্ধবিরতি ভিক্ষা চাওয়ার আগে এই উন্মাদনা বন্ধ…

Responses