POTHIKTV

তারুয়া ইউনিয়নে মাদক-জুয়ার বিস্তার, স্বাস্থ্য কমপ্লেক্স চালুর দাবি এলাকাবাসীর

আশুগঞ্জ প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তারুয়া ইউনিয়নে মাদক সেবন ও জুয়ার প্রবণতা বাড়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, ইউনিয়নের বিভিন্ন স্থানে মাদক সেবন ও জুয়ার আসর বসায় সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছে। এতে তরুণ সমাজসহ সাধারণ মানুষ ক্ষতির মুখে পড়ছেন। এলাকাবাসীর অভিযোগ, তারুয়া ইউনিয়নে একটি স্বাস্থ্য কমপ্লেক্স থাকলেও সেখানে দীর্ঘদিন ধরে নিয়মিত চিকিৎসাসেবা মিলছে […]

তারুয়া ইউনিয়নে মাদক-জুয়ার বিস্তার, স্বাস্থ্য কমপ্লেক্স চালুর দাবি এলাকাবাসীর
তারুয়া ইউনিয়নে মাদক-জুয়ার বিস্তার, স্বাস্থ্য কমপ্লেক্স চালুর দাবি এলাকাবাসীর

আশুগঞ্জ প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তারুয়া ইউনিয়নে মাদক সেবন ও জুয়ার প্রবণতা বাড়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, ইউনিয়নের বিভিন্ন স্থানে মাদক সেবন ও জুয়ার আসর বসায় সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছে। এতে তরুণ সমাজসহ সাধারণ মানুষ ক্ষতির মুখে পড়ছেন।

এলাকাবাসীর অভিযোগ, তারুয়া ইউনিয়নে একটি স্বাস্থ্য কমপ্লেক্স থাকলেও সেখানে দীর্ঘদিন ধরে নিয়মিত চিকিৎসাসেবা মিলছে না। অকার্যকর ও নির্জন অবস্থায় পড়ে থাকা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যক্তি মাদক সেবনসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন বলেও অভিযোগ করেছেন তারা।

স্থানীয়দের দাবি, ইউনিয়নে মাদক ও জুয়ার বিরুদ্ধে দ্রুত কঠোর অভিযান পরিচালনা করতে হবে। একই সঙ্গে মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

এদিকে, দীর্ঘদিন ধরে অকার্যকর থাকা স্বাস্থ্য কমপ্লেক্সটি দ্রুত চালু করে নিয়মিত চিকিৎসক, ওষুধ ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

তাদের একটাই দাবি, “মাদকমুক্ত তারুয়া ইউনিয়ন চাই, দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্স চালু করে সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।”

এ বিষয়ে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।

0
0 comments·0 shares

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের উল্লেখযোগ্য সংবাদ

Uncategorized →