এনসিপির জন্য আসন ছেড়ে দিলো বাংলাদেশ জামায়াতে ইসলামী

1 min read 9 words 51 views

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ও জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হারুন-অর-রশিদ তার মনোনয়ন প্রত্যাহার করেছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর ১টার দিকে রাজবাড়ীর রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহারের আবেদন জমা দেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা জামায়াতের আমির মাওলানা সুলতান মাহমুদ, পাংশা পৌর আমির কাজী ফরহাৎ জামিল রুপুসহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতারা।

মনোনয়ন প্রত্যাহার প্রসঙ্গে মোহাম্মদ হারুন-অর-রশিদ বলেন,দলীয় সিদ্ধান্তের ভিত্তিতেই আমি আমার মনোনয়ন প্রত্যাহার করেছি। কোনো রাজনৈতিক চাপ বা প্রতিপক্ষের প্রভাবে নয়, সম্পূর্ণ স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছি।

দলীয় সূত্রে জানা গেছে, ১০ দলীয় জোটের মধ্যে আসন সমঝোতার অংশ হিসেবে রাজবাড়ী-২ আসনটি জামায়াতে ইসলামী ছেড়ে দিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জন্য। জোটের সিদ্ধান্ত অনুযায়ী, এনসিপির প্রার্থী হিসেবে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন জামিল হিজাজী।

এই সিদ্ধান্তের মাধ্যমে রাজবাড়ী-২ আসনে নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Related Articles

ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন জানিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

1 min read 6 words 185 views স্টাফ রিপোর্টার : ঝালকাঠি-২ আসনে ১০ দলীয় জোট মনোনীত বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী শেখ নেয়ামুল করিমের প্রতি আনুষ্ঠানিক…

রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়ার প্রথম নির্বাচিত নারী সংসদ সদস্য

1 min read 8 words 331 views ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন…

খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

1 min read 21 words 231 views বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিপক্ষে কোনো প্রার্থী দেবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মুখ্য…

Responses