ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন জানিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

1 min read 6 words 257 views

স্টাফ রিপোর্টার : ঝালকাঠি-২ আসনে ১০ দলীয় জোট মনোনীত বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী শেখ নেয়ামুল করিমের প্রতি আনুষ্ঠানিক সমর্থন ঘোষণা করে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর মনোনীত প্রার্থী শেখ জামাল হোসেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে ঝালকাঠি প্রেস ক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে এবি পার্টি, জেলা জামায়াতে ইসলামি এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জেলা আহ্বায়ক মাইনুল ইসলাম মান্না, এবি পার্টির মনোনয়ন প্রত্যাহারকারী প্রার্থী শেখ জামাল হোসেন এবং জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শেখ নেয়ামুল করিম।

বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণ একদলীয় শাসনব্যবস্থা ও দমন-পীড়নের রাজনীতি থেকে বেরিয়ে এসে বিকল্প রাজনৈতিক শক্তিকে মূল্যায়ন করবে। তাদের প্রত্যাশা, ১০ দলীয় জোট জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী একটি ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হবে।

তারা আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসাসহ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই আগামী দিনের রাজনীতির প্রধান লক্ষ্য হওয়া উচিত। ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির পরিবর্তে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার মধ্য দিয়েই একটি মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন সম্ভব। রাষ্ট্র পরিচালনায় সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠায় জোটভুক্ত দলগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদ সম্মেলনে এবি পার্টির মনোনয়ন প্রত্যাহারকারী প্রার্থী শেখ জামাল হোসেন বলেন,
“আমার বাংলাদেশ পার্টি বর্তমানে ১০ দলীয় জোটের অংশ। জোটের সম্মিলিত সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে আমি ঝালকাঠি-২ আসনে আমার প্রার্থিতা প্রত্যাহার করছি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শেখ নেয়ামুল করিমকে পূর্ণ সমর্থন জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “আমি মাঠে সক্রিয় থাকবো এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জোটের প্রার্থীর পক্ষে গণসংযোগ করবো। আমরা সবাই মিলে দাড়িপাল্লা প্রতীকের পক্ষে কাজ করবো এবং জোটকে বিজয়ী করতে সর্বাত্মক ভূমিকা রাখবো। ভিন্ন রাজনৈতিক দল থেকে এলেও জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন আমাদের এক জায়গায় নিয়ে এসেছে।”

Related Articles

এনসিপির জন্য আসন ছেড়ে দিলো বাংলাদেশ জামায়াতে ইসলামী

1 min read 9 words 69 views আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ও জেলা…

হাইনান এক্সপো ২০২৬ থেকে বাংলাদেশের প্রেক্ষাপট: বৈশ্বিক বাণিজ্য ও উদ্ভাবনের প্রবেশদ্বার

1 min read 34 words 624 views ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা (হাইনান এক্সপো ২০২৬) আমি মোঃ জাহিদ হাসান নিরব চীন কৃষি বিশ্ববিদ্যালয় (সানিয়া ইনস্টিটিউটের)…

খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

1 min read 21 words 299 views বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিপক্ষে কোনো প্রার্থী দেবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মুখ্য…

ব্রাহ্মণবাড়িয়ার ৪ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত, নাম নেই রুমিন ফারহানার

1 min read 16 words 454 views ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসন থেকে কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা মনোনয়ন পাবেন বলে মনে…

ব্রাহ্মণবাড়িয়া-২: লাঙ্গলের সমর্থন পেলেন রুমিন ফারহানা, ভোটের লড়াইয়ে নতুন মোড়

1 min read 9 words 114 views ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপ-নির্বাচনে নাটকীয় মোড় নিয়েছে। জাতীয় পার্টির (জাপা) প্রার্থী জিয়াউল হক মৃধা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর…

Responses