কুড়িগ্রামে নদীভাঙনে সর্বস্বান্ত শত পরিবার

জিহাদুল ইসলাম : অসময়ে নদ-নদীর পানি বৃদ্ধি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা ইউনিয়নের ধনিরামপুর ও মধ্য ধনিরামপুর এলাকায় গঙ্গাধর নদীতে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। গত এক সপ্তাহে অন্তত ৩০টি বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পুরো মৌসুমে শতাধিক ঘরবাড়ি ও বিশাল ফসলি জমি নদীতে তলিয়ে গেছে।

সরেজমিনে দেখা যায়, কুড়িগ্রাম জেলা শহর থেকে প্রায় ৬৭ কিলোমিটার দূরে গঙ্গাধর নদী তীরবর্তী ধনিরামপুর গ্রামে দিন কাটছে চরম দুঃসহ অবস্থায়। জয়বর, ছালাম, বেলাল, কালাম ও আলামিনের মতো বহু পরিবার ইতোমধ্যে বারবার ঘরবাড়ি সরিয়ে নিয়েছেন— কেউ ৪ বার, কেউবা ৫ বার। কিন্তু কোথায় যাবে তারা, তার কোনো উত্তর নেই কারও কাছে।

এদিকে নদীভাঙন রোধ ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে স্থানীয় এলাকাবাসী মানববন্ধন করেছেন। দুপুরে কচাকাটা ইউনিয়নের মধ্য ধনিরামপুর এলাকায় গঙ্গাধর নদীর তীরে অনুষ্ঠিত মানববন্ধনে প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেন। (বাংলাভিশন/ অক্টোবর ২০, ২০২৫)।

ফ্যাসিস্ট হাসিনার আমলে বছরের পর বছর ধরে নদীভাঙন রোধে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলের মানুষ প্রতিবারই ভাঙনের শিকার হয়ে সর্বস্ব হারাচ্ছে— অথচ সরকারি দপ্তরগুলো ব্যস্ত কাগজে-কলমে আশ্বাস দেওয়ার রাজনীতিতে।

বিএনপি মনে করে, জনগণের জীবন ও জীবিকা রক্ষাই একটি দায়িত্বশীল রাষ্ট্রের সর্বপ্রথম কর্তব্য।
আমরা দৃঢ়ভাবে আহ্বান জানাই— ভাঙন রোধে সরকার যেন দ্রুত কার্যকর ও স্থায়ী পদক্ষেপ গ্রহণ করে, যাতে কুড়িগ্রামসহ দেশের নদীভাঙনকবলিত মানুষেরা নিরাপদ আশ্রয় ও জীবনের নিশ্চয়তা ফিরে পায়।

Related Articles

নিসর্গে তুমি : লিটন হোসাইন জিহাদ

রাত্রির অন্ধকার কাটিয়ে ভোরের আলো ধীরে ধীরে গ্রামটাকে জাগিয়ে তুলছিল। চারপাশে একরাশ কুয়াশা, যেন প্রকৃতি নিজের শরীর জড়িয়ে রেখেছে শুভ্র চাদরে। বটগাছের পাতায় শিশিরের ঝিকিমিকি,…

বিলুপ্তির পথে আলিয়াজুরি নদী: খনন ও অবৈধ বাঁধ অপসারণে দ্রুত উদ্যোগের দাবি

এটি কোনো বিস্তীর্ণ খোলা মাঠ নয়—এটি এক সময়ের প্রবাহমান, প্রাণবন্ত একটি নদী। নাম তার আলিয়াজুরি নদী। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তিতাস নদী থেকে উৎপন্ন হয়ে সীমনা…

হাইনান এক্সপো ২০২৬ থেকে বাংলাদেশের প্রেক্ষাপট: বৈশ্বিক বাণিজ্য ও উদ্ভাবনের প্রবেশদ্বার

ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা (হাইনান এক্সপো ২০২৬) আমি মোঃ জাহিদ হাসান নিরব চীন কৃষি বিশ্ববিদ্যালয় (সানিয়া ইনস্টিটিউটের) এমবিএ  ছাত্র হওয়ার সুবাদে সম্প্রতি চীনে অনুষ্ঠিত ষষ্ঠ…

বারবার অভিযানের পরও উড়াল গ্যাস বন্ধ হয়নি, বাকাইল যেন বিস্ফোরণের অপেক্ষায়

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের বাকাইল গ্রামে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে গাছের উপর গ্যাসের পাইপ ঝুলছে। এ কারণে গ্রামটি এখন উড়াল গ্যাসের গ্রাম হিসেবে বেশি পরিচিত।…

Responses