কুড়িগ্রামে নানান আয়োজনে প্রবীন দিবস উদযাপন

কুড়িগ্রাম প্রতিনিধিঃ একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো সযত্নে তোমায় রাখবো আগলে”, এই প্রতিপাদ্যকে ধারন করে নানান আয়োজনে কুড়িগ্রামে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অফিস র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালী বের হয় পরে ফুলকুড়ি মিলায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শতাধিক প্রবীনকে ফুল দিয়ে স্বাগত জানান জেলা প্রশাসক সিফাত মেহনাজ ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ রানা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক বিএম কুদরত এ খুদা, সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মোঃ হুমায়ুন কবীর, প্রবীন সামিউল ইসলাম নান্টু, সমাজসেবা কর্মকর্তা মেহদী হাসান, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, ফজলুল করিম ফারাজী, সুজন মোহন্ত, মশিউর রহমান বিপুলসহ অনান্যরা।

বক্তব্যে কুড়িগ্রাম জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেন, পরিবারের প্রবীনদের ভুমিকা অপরিসীম। আমরা প্রবীনদের হাত ধরে পৃথিবীতে এসেছি। প্রবীনরা যাতে অবহেলার পাত্র না হয় সেদিকে সবার লক্ষ্য রাখতে হবে।কেননা আমরাও একদিন প্রবীন হবো।

Related Articles

হাইনান এক্সপো ২০২৬ থেকে বাংলাদেশের প্রেক্ষাপট: বৈশ্বিক বাণিজ্য ও উদ্ভাবনের প্রবেশদ্বার

ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা (হাইনান এক্সপো ২০২৬) আমি মোঃ জাহিদ হাসান নিরব চীন কৃষি বিশ্ববিদ্যালয় (সানিয়া ইনস্টিটিউটের) এমবিএ  ছাত্র হওয়ার সুবাদে সম্প্রতি চীনে অনুষ্ঠিত ষষ্ঠ…

নিসর্গে তুমি : লিটন হোসাইন জিহাদ

রাত্রির অন্ধকার কাটিয়ে ভোরের আলো ধীরে ধীরে গ্রামটাকে জাগিয়ে তুলছিল। চারপাশে একরাশ কুয়াশা, যেন প্রকৃতি নিজের শরীর জড়িয়ে রেখেছে শুভ্র চাদরে। বটগাছের পাতায় শিশিরের ঝিকিমিকি,…

ব্রাহ্মণবাড়িয়ায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত: রুখবো দুর্নীতি, গড়বো দেশ

  মোঃ মনির হোসাইন ব্রাহ্মণবাড়িয়া: জাতীয় সংগীত পরিবেশন, মানববন্ধন, গণস্বাক্ষর ও আলোচনা সভার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। দিবসটি উপলক্ষে…

হে কারবালার মাটি! তুমি নীরব কেন?

হে কারবালার মাটি! তোমাকে প্রশ্ন করি, নির্ভয়ে, ব্যথায়, রক্তঝরা হৃদয়ে— তুমি নীরব ছিলে কেন, যখন হোসাইন আঃ-কে নিঃসঙ্গ মরুভূমিতে তৃষ্ণায় কাঁপতে দেখলে? তুমি চিৎকার করোনি…

Responses