কুষ্টিয়া জেলা কারাগারে সাজাপ্রাপ্ত হাজতির রহস্যজনক মৃত্যু

1 min read 3 words 14 views

  কুষ্টিয়া জেলা কারাগারে বিদ্যুৎ আলী (২৭) নামে এক সাজাপ্রাপ্ত হাজতির মৃত্যু হয়েছে। শনিবার ভোররাতে কারাগারের ভেতরে এ ঘটনা ঘটে।

নিহত বিদ্যুৎ আলী কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকাররমপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের চাঁদ্দু আলীর ছেলে। কারা কর্তৃপক্ষ জানায়, মাদক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে প্রায় দুই মাস আগে তিনি কারাগারে আসেন।

শনিবার ভোররাতে বাথরুমে যাওয়ার পর সেখানে জানালার গ্রিলের সঙ্গে গামছা পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনাটি টের পাওয়ার পর কারা কর্তৃপক্ষ দ্রুত তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় বলে কর্তব্যরত চিকিৎসকরা নিশ্চিত করেছেন।

কুষ্টিয়া জেলা কারাগারের জেল সুপার শরিফুল আলম জানান, ঘটনার পরপরই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এদিকে মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. হোসেন ইমাম বলেন, হাসপাতালে আনার আগেই ওই হাজতির মৃত্যু হয়েছিল।

ঘটনার পর কারাগারের ভেতরে ও বাইরে নানা আলোচনা সৃষ্টি হয়েছে, আর কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।  

Related Articles

পুর্নজন্ম কি বৈজ্ঞানিক ভাবে সম্ভব? — একটি বিশ্লেষণাত্মক প্রবন্ধ

1 min read 153 words 1.8K views মানব ইতিহাস জুড়ে মানুষের মৃত্যু ও মৃত্যুর পর কী হয়—এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বহু ধর্ম, দর্শন ও…

প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ ব্রাহ্মণবাড়িয়ায় রোষানলে সাংবাদিকরা

1 min read 12 words 579 views মামলা-গ্রেফতার,নির্যাতনে আলোচনায় এখন ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরা। রোববার এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সমাবেশে তীব্র প্রতিবাদ জানানো…

সুজন বহিষ্কার হল কিন্তু তার সাথে নাটের গুরু কারা ছিল?

1 min read 2 words 155 views নিজস্ব সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়ায় লুৎফা মাহবুবা রুবি (৫৫) নামক এক নারীকে আত্মহত্যায় প্ররোচনা ও তার অর্থ আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগে…

গীতারামা কারাগার: যেখানে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে পচে যেত!

1 min read 10 words 36 views রুয়ান্ডার গীতারামা কারাগার ইতিহাসের এক ভয়ঙ্কর ও অমানবিক দৃষ্টান্ত। এটি এমন একটি জায়গা, যেখানে মানুষকে সাজা দেওয়ার আড়ালে…

কুষ্টিয়ার নির্বাচন অফিসে আগুন, ঘটনাস্থল পরিদর্শনে জেলা প্রশাসক

1 min read 4 words 61 views কুষ্টিয়া সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে আটটার দিকে অফিস ভবনের…

Responses