গোপালগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

1 min read 3 words 46 views

লুৎফর সিকদার গোপালগঞ্জ:গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যে দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এ কর্মসূচী পালন করে।

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা-গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যে সোমবার সকাল ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সু-শাসন চত্তরে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন করা হয়।

পরে সেখানে বেলুন উড়িয়ে দিবসটি উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবির। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মো. গোলাম কবির, দূর্নীতি দমন অফিসের উপ-পরিচালক মোঃ মশিউর রহমানসহ অনেক বক্তব্য রাখেন।

সভায় বক্তারা বলেন, দূর্নীতি এখন সমাজের ক্যান্সার হয়ে দাঁড়িয়েছে। সাধারন মানুষ যাতে ক্ষতিগ্রস্থ না হয়, তাই সকলকে দূর্নীতি প্রতিরোধে এগিয়ে আসতে হবে।

Related Articles

ব্রাহ্মণবাড়িয়ায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত: রুখবো দুর্নীতি, গড়বো দেশ

1 min read 8 words 210 views   মোঃ মনির হোসাইন ব্রাহ্মণবাড়িয়া: জাতীয় সংগীত পরিবেশন, মানববন্ধন, গণস্বাক্ষর ও আলোচনা সভার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায়…

গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত-২০২৫

1 min read 12 words 139 views   লুৎফর সিকদার গোপালগঞ্জ: গোপালগঞ্জে নানা আয়োজনে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য…

সিংড়ায় দুর্নীতিবিরোধী দিবসে প্রশাসনের উদ্যোগে মানববন্ধন

1 min read 0 words 106 views মোঃ ইব্রাহিম আলী:দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা—এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে নাটোরের সিংড়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস…

অন্ধকার ও আলোকরেখা: নারীর অবস্থান নিয়ে বাংলাদেশের এক কঠিন বছর

1 min read 23 words 1.2K views ২০২৫ সালটি বাংলাদেশের ইতিহাসে নারীর অবস্থান নিয়ে এক গভীর দ্বন্দ্বের বছর হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। আলোচিত হয় নারীর…

 আজ গোপালগঞ্জ মুক্ত দিবস

1 min read 3 words 53 views লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি: আজ গোপালগঞ্জ মুক্ত দিবস গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ আজ ৭ ডিসেম্বর।১৯৭১ সালের…

Responses