সিংড়ায় দুর্নীতিবিরোধী দিবসে প্রশাসনের উদ্যোগে মানববন্ধন

1 min read 0 words 94 views

মোঃ ইব্রাহিম আলী:দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা—এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে নাটোরের সিংড়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় এ দিবসটি আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ রিফাত।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক শফিকুল কবির, সদস্য সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা আহমেদ রফিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাশরিফুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও সুধীজন।

এসময় বক্তারা দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

Related Articles

শহীদ বুদ্ধিজীবী দিবস: সিংড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা

1 min read 2 words 60 views   মোঃ ইব্রাহিম আলী:উপজেলা প্রশাসনের উদ্যোগে নাটোরের সিংড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪…

কারবালা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের শোক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

1 min read 18 words 158 views আজ দশই মহররম মুসলিম মিল্লাতের মহান ঈমানী জাতীয় শহীদ দিবস – শাহাদাতে কারবালা দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট…

‘চব্বিশোত্তর বাংলাদেশে তারুণ্যের ভাবনা ও পরিবর্তনের শিক্ষা’—শিক্ষা ও কর্মসংস্থানমুখী বাংলাদেশ গড়ার আহ্বান সালাহউদ্দিন আহমদের

1 min read 4 words 413 views বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, চব্বিশোত্তর বাংলাদেশে আমাদের প্রত্যাশা ও ভাবনা কী? নতুন প্রজন্মের ভাবনাকে গুরুত্ব…

গোপালগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

1 min read 3 words 41 views লুৎফর সিকদার গোপালগঞ্জ:গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যে দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন…

ব্রাহ্মণবাড়িয়ায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত: রুখবো দুর্নীতি, গড়বো দেশ

1 min read 8 words 190 views   মোঃ মনির হোসাইন ব্রাহ্মণবাড়িয়া: জাতীয় সংগীত পরিবেশন, মানববন্ধন, গণস্বাক্ষর ও আলোচনা সভার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায়…

Responses