গোপালগঞ্জে বাসু হত্যা: ৫ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের আমৃত্যু কারাদণ্ড

লুৎফর সিকদার
গোপালগঞ্জ
প্রতিনিধি
:
গোপালগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বাসুকে কুপিয়ে হত্যার ঘটনায় পাঁচজনের মৃত্যুদণ্ড, চার জনের আমৃত্যু এবং ১১ জনের যাবজ্জীবন
কারাদণ্ডের আদেশ আদালত।

বুধবার
(২৮ জানুয়ারি) সকালে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক
মো. রহিবুল ইসলাম এ রায় ঘোষণা
করেন। সেইসঙ্গে রায়ে দণ্ডিত প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা
করে অর্থদণ্ড দেয়া হয়।

ট্রাইব্যুনালের
পাবলিক প্রসিকিউটর আব্দুর রশিদ মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এ রায়ে সন্তুষ্ট
রাষ্ট্রপক্ষ। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- বুলবুল শেখ, হেদায়েত শেখ, তফসির শেখ, কিবরিয়া আল কাজী ও
ঝন্টু শেখ।

 ২০১৬ সালে ১৭ ফেব্রুয়ারি রাতে
গোপালগঞ্জের কুয়াডাঙ্গা মোটর শ্রমিক ইউনিয়নের অফিস থেকে মৌলভীপাড়ার বাসায় ফেরার পথে বাসুকে কুপিয়ে ও পিটিয়ে ফেলে
রেখে পালিয়ে যায় সন্ত্রাসীরা। চিকিৎসাধীন অবস্থায় পরদিন ঢাকার পঙ্গু হাসপাতালে তার মৃত্যু হয়।

 ঘটনার দুদিন পর ১৯ ফেব্রুয়ারি
গোপালগঞ্জ সদর থানায় বাসুর ছোট ভাই জাসু শেখ মামলা করেন। ওই বছরের ১২
জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা ও গোপালগঞ্জ সদর
থানার উপ-পরিদর্শক হযরত
আলী ২৩ জনের বিরুদ্ধে
অভিযোগপত্র দেন।

 ২০১৭ সালের ২৯ আগস্ট গোপালগঞ্জ
দায়রা জজ মো. দলিল
উদ্দিন অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। পরবর্তী সময়ে মামলাটি বিচার ও নিষ্পত্তির জন্য
২০১৮ সালের ১৬ আগস্ট ঢাকার
দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ পাঠানো
হয়।

Related Articles

প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ ব্রাহ্মণবাড়িয়ায় রোষানলে সাংবাদিকরা

মামলা-গ্রেফতার,নির্যাতনে আলোচনায় এখন ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরা। রোববার এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সমাবেশে তীব্র প্রতিবাদ জানানো হয়। সত্তর বছর বয়স্ক সাংবাদিক আ. ফ.…

কামরাঙ্গীরচরে ১৭ বছর আগের গণধর্ষণ মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড

রাজধানীর কামরাঙ্গীরচর আশ্রাফাবাদ এলাকায় সংঘটিত ১৭ বছর আগের এক গণধর্ষণ মামলায় চার যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। রোববার ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন…

গোপালগঞ্জ-ঢাকা রুটে ১০ আগষ্ট চালু হচ্ছে”অভিযাত্রী কমিউটার” ট্রেন

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ বাসীর জন্য দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ১০ আগস্ট থেকে গোপালগঞ্জ-ঢাকা রুটে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে “অভিযাত্রী কমিউটার”ট্রেন । রাজধানীর সঙ্গে সরাসরি রেল…

গোপালগঞ্জে সরকারি নির্ধারিত মূল্যে মিলছে না এলপি গ্যাস

লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি: নতুন বছরের শুরুতে জেলায় এলপিজি সিলিন্ডারের বাজার তেঁতে ওঠে। ১২ কেজির সিলিন্ডার গ্যাস দেড় হাজার থেকে এক হাজার ৮০০ টাকায় বিক্রি…

যৌন কেলেঙ্কারিতে শেষ হয় ১০ তারকার ক্যারিয়ার

কেভিন স্পেসি হলিউডের অন্যতম সেরা অভিনেতাদের একজন কেভিন স্পেসির তারকাখ্যাতি ছিল আকাশছোঁয়া। ‘আমেরিকান বিউটি’, ‘দি ইউজুয়াল সাসপেক্টস’ তারকা বড় ঝামেলায় পড়েন ২০১৭ সালে। দুবারের অস্কারজয়ী…

Responses