চট্টগ্রাম-১৩ আসনে বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামের মনোনয়নপত্র দাখিল

আহমদ রেজা – চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও সাবেক তিনবারের সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নির্ধারিত দিনে তিনি বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা,এবং জাতীয়তাবাদী দল বিএনপির শহীদ জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক জনাব আবু তাহের, আহ্বায়ক সদস্য সচিব আবদুল আজিজে নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র দাখিল শেষে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় সরওয়ার জামাল নিজাম বলেন, “আনোয়ারা ও কর্ণফুলীর জনগণ সবসময় আমার পাশে ছিল। জনগণের ভোট ও দোয়ার মাধ্যমে আমি আবারও এই এলাকার উন্নয়ন ও অধিকার আদায়ে কাজ করতে চাই।”

এদিকে মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। নেতাকর্মীরা স্লোগান ও ব্যানার-ফেস্টুনের মাধ্যমে তাদের সমর্থন জানান। উল্লেখ্য, সরওয়ার জামাল নিজাম এর আগে তিনবার চট্টগ্রাম-১৩ আসন থেকে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে এলাকার অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও সামাজিক খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

Related Articles

চট্টগ্রাম দক্ষিণ জেলার বিএনপির ১৩ আসনের সাবেক এমপির সংবর্ধনা অনুষ্ঠিত

আহমদ রেজা,চট্টগ্রাম: চট্টগ্রাম দক্ষিণ জেলার বিএনপি গন সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী শহীদ জিয়া প্রজন্ম দলের কেন্দ্রিয় কমিটির নব নির্বাচিত সহ সাধারণ সম্পাদক আবু তাহের এর…

নাসিরনগরে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

ইয়াছিন চৌধুরী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল নির্বাচনী…

নাসিরনগরে ধানের শীষের শেষ নির্বাচনী জনসভা, জনসমুদ্রে রূপ নেয় মাঠ

ইয়াছিন চৌধুরী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম এ হান্নানের সমর্থনে ধানের শীষের…

বীরগঞ্জে সুজালপুর বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

মোজাম্মেল হক, বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে বীরগঞ্জ উপজেলার ৫নং সুজালপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার (২৯…

রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়ার প্রথম নির্বাচিত নারী সংসদ সদস্য

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন রুমিন ফারহানা। এর মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে…

Responses