নদী ও পরিবেশ রক্ষায় জামালপুরে তরুণদের নতুন প্ল্যাটফর্ম ‘তরী বাংলাদেশ’

1 min read 15 words 25 views

জামালপুর জেলায় নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন তরী বাংলাদেশ এর সাংগঠনিক কার্যক্রম তরান্বিত করার লক্ষ্যে শুক্রবার ২৪এপ্রিল ২০২৬ খ্রি. জামালপুর জেলা শহরে আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং শরীফ উদ্দিনের সঞ্চালনায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘তরী বাংলাদেশ’র কেন্দ্রীয় কমিটির আহবায়ক শামীম আহমেদ এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ‘তরী বাংলাদেশ’ এর কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য খালেদা মুন্নী।

উপর্যুক্ত সভায় সংগঠনের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন ‘তরী বাংলাদেশ’ এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জেলা সদস্যদের উপস্থিতিতে বক্তারা বলেন জামালপুর জেলাটি  নদী, খাল, বিল, পাহাড়, টিলা বেষ্টিত প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি ও সম্ভাবনাময় পর্যটন এলাকা। কিন্তু দিনদিন নদ-নদী, খাল-বিল দখল-দূষণ-ভরাট, বালু উত্তোলন নির্বিচারে বৃক্ষ নিধন ও নদী ভরাটের ফলে প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট হচ্ছে।

পরবর্তী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী বিনির্মানে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘তরী বাংলাদেশ’ সারাদেশে যে কার্যক্রম পরিচালনা করছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়।

আমরা জামালপুরবাসী তরী বাংলাদেশ এর আদর্শের সাথে একাত্মতা ঘোষণা করে নদী ও প্রকৃতি সুরক্ষায় সংগঠনের সাথে যুক্ত থেকে কাজ করবো।

সভা শেষে উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে জামালপুর জেলা কার্যকরী কমিটি গঠনের ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।

তারই প্রেক্ষিতে সভার সিদ্ধান্ত অনুযায়ী শরীফ উদ্দিনকে সভাপতি ও ইমরান আলম রোজকে সাধারণ সম্পাদক করে ‘তরী বাংলাদেশ’ জামালপুর জেলা শাখার কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

উক্ত কার্যকরী কমিটি সাংগঠনিক নিয়ম অনুযায়ী আগামী একবছর পর্যন্ত বলবৎ থাকবে।

Related Articles

‘তরী বাংলাদেশ’ জামালপুর জেলা কমিটি গঠন।

1 min read 14 words 23 views জামালপুর জেলায় নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন তরী বাংলাদেশ এর সাংগঠনিক কার্যক্রম তরান্বিত করার লক্ষ্যে শুক্রবার ২৪এপ্রিল…

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত: নদী ও প্রকৃতি সুরক্ষায় প্রশাসনের কঠোর হুঁশিয়ারি

1 min read 5 words 269 views মো মনির হোসেন: “নদী বাঁচান, কৃষি বাঁচান, দেশ বাঁচান” এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস-২০২৬…

সরাইলে তরী বাংলাদেশের সাংগঠনিক সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

1 min read 4 words 189 views ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ‘তরী বাংলাদেশ’-এর উদ্যোগে এক সাংগঠনিক সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬)…

যেখানে পানি বহে, সেখানে সমতা জন্মায়’ স্লোগানকে সামনে রেখে সারা বিশ্বে পালিত হয়েছে বিশ্ব পানি দিবস ২০২৬

1 min read 4 words 90 views ২২ মার্চ রবিবার নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন তরী বাংলাদেশ এর ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ে বিশ্ব পানি দিবস উপলক্ষে…

বোয়ালিয়া খাল পুনঃখনন কার্যক্রমে গতি, সরেজমিন পরিদর্শনে ‘তরী বাংলাদেশ’, টেকসই বাস্তবায়নের প্রত্যাশা

1 min read 3 words 115 views দেশব্যাপী খাল পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের বোয়ালিয়া খাল পুনঃখনন কার্যক্রম জোরদারভাবে এগিয়ে…

Responses