নবীনগরে মোটরসাইকেলের ধাক্কায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্র খাইরুল নিহত

1 min read 0 words 39 views

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় খাইরুল মিয়া (১৩) নামের এক কিশোর নিহত হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে উপজেলার শিবপুর ইউনিয়নের শিবপুর বড় ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলে তাকে প্রথমে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ৮টার দিকে তার মৃত্যু হয়।

নিহত খাইরুল মিয়া নবীনগর পূর্ব ইউনিয়নের ডোপাকান্দা গ্রামের সাদেক মিয়ার ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, খাইরুল শিবপুর ইউনিয়নের জুলাইপাড়া গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল। বুধবার দুপুরে খাবার খেয়ে বন্ধুদের সঙ্গে শিবপুর মাঠে খেলা দেখতে যায় সে। বিকেলে ফেরার পথে শিবপুর বড় ব্রিজের সামনে একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হলে সে গুরুতর আহত হয়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে। মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

হাইনান এক্সপো ২০২৬ থেকে বাংলাদেশের প্রেক্ষাপট: বৈশ্বিক বাণিজ্য ও উদ্ভাবনের প্রবেশদ্বার

1 min read 34 words 138 views ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা (হাইনান এক্সপো ২০২৬) আমি মোঃ জাহিদ হাসান নিরব চীন কৃষি বিশ্ববিদ্যালয় (সানিয়া ইনস্টিটিউটের)…

পুর্নজন্ম কি বৈজ্ঞানিক ভাবে সম্ভব? — একটি বিশ্লেষণাত্মক প্রবন্ধ

1 min read 153 words 4.3K views মানব ইতিহাস জুড়ে মানুষের মৃত্যু ও মৃত্যুর পর কী হয়—এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বহু ধর্ম, দর্শন ও…

প্রবাসে যাওয়ার স্বপ্ন শেষ হলো লিজনের, মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় মৃত্যু

1 min read 0 words 121 views মেহেরপুর সদর উপজেলার আমদহ–টেংরামারি সড়কের আশরাফপুর এলাকায় ড্রামট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে লিজন হোসেন (২৫) নামের এক যুবক…

ট্রাকচাপায় দুই পা হারানো রাহেনুলের মৃত্যু, ঝলমলিয়া দুর্ঘটনায় প্রাণ গেল পাঁচজনের

1 min read 2 words 42 views   রাজশাহীর পুঠিয়ার ঝলমলিয়া কলাহাটে বালুবোঝাই ট্রাক উল্টে চাপায় পড়ে দুই পা হারানো রাহেনুল ইসলাম (৪২) মারা গেছেন।…

বারবার অভিযানের পরও উড়াল গ্যাস বন্ধ হয়নি, বাকাইল যেন বিস্ফোরণের অপেক্ষায়

1 min read 11 words 640 views ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের বাকাইল গ্রামে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে গাছের উপর গ্যাসের পাইপ ঝুলছে। এ কারণে গ্রামটি…

Responses