ট্রাকচাপায় দুই পা হারানো রাহেনুলের মৃত্যু, ঝলমলিয়া দুর্ঘটনায় প্রাণ গেল পাঁচজনের

1 min read 2 words 42 views

 

রাজশাহীর পুঠিয়ার ঝলমলিয়া কলাহাটে বালুবোঝাই ট্রাক উল্টে চাপায় পড়ে দুই পা হারানো রাহেনুল ইসলাম (৪২) মারা গেছেন। এ নিয়ে ওই দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো পাঁচজনে।

শুক্রবার (২ জানুয়ারি) রাজশাহী মেডিকেল (রামেক) হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সুব্রত কুমার প্রামানিক রাহেনুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রাহেনুলের বাড়ি পুঠিয়ার খুঁটিপাড়া গ্রামে। তিনি বানেশ্বর ও ঝলমলিয়া বাজারে কলা কেনাবেচা করতেন। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

নিহতদের মধ্যে বাকিরা হলেন-কাফুরিয়া গ্রামের শাহীন আলীর ছেলে সিয়াম (২৬), পাইকপাড়া গ্রামের আক্কেল প্রামাণিকের ছেলে মুনকের প্রামাণিক ও রাজশাহীর চারঘাট উপজেলার আস্করপুর গ্রামের মাহাতাব আলীর ছেলে ইসলাম আলী (৬২)।

ডা. সুব্রত কুমার প্রামানিক বলেন, ‘আমরা ওই (রাহেনুল) রোগীকে বাঁচানোর সব ধরনের চেষ্টা করেছি। কিন্তু শকড থেকে তাকে কিছুতেই রিকভারি করা যায়নি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মারা যান।’

মরদেহের গোসল করাতে গিয়ে মিললো অন্যের বিচ্ছিন্ন পা, দাফন নিয়ে বিপাকে পরিবারমরদেহের গোসল করাতে গিয়ে মিললো অন্যের বিচ্ছিন্ন পা, দাফন নিয়ে বিপাকে পরিবার

এদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এই ঘটনায় নিহত সিয়ামের বাবা শাহীন আলী বাদী হয়ে একটি মামলা দয়ের করেছেন। ঘটনার পর পালিয়ে যাওয়া ট্রাকচালক ও হেলপারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুঠিয়ার পবা হাইওয়ে থানার ওসি মোজাম্মেল হক বলেন, সিয়ামের বাবা সড়ক পরিবহন আইনে পুঠিয়া থানায় মামলাটি করেছেন। ট্রাকের চালক ও হেলপার পলাতক। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে পুঠিয়া উপজেলার ঝলমলিয়া বাজারে একটি বালুবাহী ট্রাক উল্টে চাপায় পড়ে চারজন নিহত হন।

এই দুর্ঘটনার পর পুলিশ ও স্থানীয়রা জানিয়েছিলেন, ঝলমলিয়া বাজারে কলা বেচাকেনার স্থানে একটি বালুঝোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পুলিশ ঘটনাস্থলেই তিনজনের মরদেহ পায়। মরদেহ তিনটি পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এর মধ্যে পুলিশ সদস্যরা যাওয়ার আগেই মুনকের প্রামাণিকের লাশ তার স্বজনেরা বাড়িতে নিয়ে যান। এই দুর্ঘটনায় গুরুতর আহত হন রাহেনুল। ট্রাকচাপায় তার দুই পা বিচ্ছিন্ন হয়। সর্বশেষ বৃহস্পতিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

Related Articles

‘চব্বিশোত্তর বাংলাদেশে তারুণ্যের ভাবনা ও পরিবর্তনের শিক্ষা’—শিক্ষা ও কর্মসংস্থানমুখী বাংলাদেশ গড়ার আহ্বান সালাহউদ্দিন আহমদের

1 min read 4 words 413 views বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, চব্বিশোত্তর বাংলাদেশে আমাদের প্রত্যাশা ও ভাবনা কী? নতুন প্রজন্মের ভাবনাকে গুরুত্ব…

পুর্নজন্ম কি বৈজ্ঞানিক ভাবে সম্ভব? — একটি বিশ্লেষণাত্মক প্রবন্ধ

1 min read 153 words 4.3K views মানব ইতিহাস জুড়ে মানুষের মৃত্যু ও মৃত্যুর পর কী হয়—এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বহু ধর্ম, দর্শন ও…

দশম গ্রেড চেয়ে মেডিকেল টেকনোলজিস্টদের কর্মবিরতি: ভোগান্তিতে রোগীরা

1 min read 6 words 398 views মশিউর রহমান চন্দন: দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে দুই ঘণ্টাব্যাপী কর্মবিরতি পালন করেছেন কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল…

গাজীপুর শ্রীপুরে নার্স দিয়ে ডেলিভারীতে নবজাতকের মৃত্যুর অভিযোগ

1 min read 18 words 357 views মোঃ মিন্টু মিয়া,বিশেষ প্রতিনিধি গাজীপুর:গাজীপুরের শ্রীপুরে ডাক্তারের অনুপস্থিতিতে নার্স দিয়ে প্রসূতির ডেলিভারী করার সময় নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে…

Responses