নরসিংদীর শিবপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

 

মোঃ কামাল হোসেন নরসিংদী: নরসিংদীর শিবপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ ইং উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। অদ্য ১৪ ডিসেম্বর ২০২৫ ইং রবিবার সকাল ১১ টায় শিবপুর উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

নরসিংদীর শিবপুর উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুঃ আব্দুর রহিম এর সভাপতিত্বে উক্ত সভায় আরো বক্তব্য,রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা মনিরুজ্জামান নইম উদ্দিন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আরিফুল ইসলাম,উপজেলা কৃষি অফিসার মোহসিনা জাহান তোরন,উপজেলা শিক্ষা অফিসার আলতাফ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ গুল রাওশান ফিরদৌস ও সাংবাদিক বৃন্দ ।

এ সময় বীরমুক্তিযোদ্ধা ও শিক্ষক সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। মোনাজাত করেন মাওঃ মুফতি শেখ আব্দুল কাইয়ুম।

Related Articles

গাইবান্ধায় হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি:রবিবার (৭ই ডিসেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গাইবান্ধা জেলা কমান্ড এর আয়োজনে ৭ই ডিসেম্বর গাইবান্ধা হানাদার মুক্ত…

প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ ব্রাহ্মণবাড়িয়ায় রোষানলে সাংবাদিকরা

মামলা-গ্রেফতার,নির্যাতনে আলোচনায় এখন ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরা। রোববার এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সমাবেশে তীব্র প্রতিবাদ জানানো হয়। সত্তর বছর বয়স্ক সাংবাদিক আ. ফ.…

সরাইলে তরী বাংলাদেশের সাংগঠনিক সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ‘তরী বাংলাদেশ’-এর উদ্যোগে এক সাংগঠনিক সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) বাদ আছর সরাইল উপজেলা চত্বরে অবস্থিত বাংলা…

গোপালগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

  লুৎফর সিকদার গোপালগন্জ:গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালন করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় সদর উপজেলা পরিষদ চত্বরের “জয়বাংলা”…

Responses