সরাইলে তরী বাংলাদেশের সাংগঠনিক সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

1 min read 4 words 149 views

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ‘তরী বাংলাদেশ’-এর উদ্যোগে এক সাংগঠনিক সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) বাদ আছর সরাইল উপজেলা চত্বরে অবস্থিত বাংলা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।

তরী বাংলাদেশ সরাইল উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ সভায় শিক্ষক, সাংবাদিক, সাহিত্যিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ। তরী সরাইল শাখার সদস্য সচিব শাহগীর মৃধার সঞ্চালনায় এবং আহ্বায়ক ও সরাইল মহিলা কলেজের প্রভাষক মোহাম্মদ মাহবুব খানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি প্রবীণ রাজনীতিবিদ মো. আনিছুল ইসলাম ঠাকুর, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. এনাম খান, সাবেক আমীর মাওলানা কুতুব উদ্দিন, সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান জাবেদ, ত্রিতাল সংগীত নিকেতনের অধ্যক্ষ, লেখক-গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সঞ্জীব কুমার দেবনাথ, সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিন, বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক শাখা ব্যবস্থাপক ও সরাইল প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য এম. এ. মুসা, কালীকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম মানিক, সরাইল প্রেসক্লাবের আজীবন সদস্য শফিকুল ইসলাম সেলু, সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা মো. মোতাহার হোসেন, প্রভাষক মো. রুহুল আমীন রুবেল, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. সামছুল আলম, উপজেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল করিম, সাংবাদিক জহিরুল ইসলাম রিপন, শেখ মো. ইব্রাহিম ও তারিকুল ইসলাম দুলালসহ অনেকে।

এছাড়াও উপস্থিত ছিলেন তরী বাংলাদেশের আহ্বায়ক কমিটির সদস্য খায়রুজ্জামান ইমরান, সোহেল রানা ভূঁইয়া, শিপন কর্মকার এবং ঢাকা দক্ষিণের সদস্য মো. সফিউল আলম সুমন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, তরী সরাইল শাখার কার্যক্রম জনহিতকর ও সময়োপযোগী। নদী, খাল, বিল, হাওর ও বাওর প্রকৃতির অমূল্য সম্পদ—এসব ধ্বংস বা শ্রেণি পরিবর্তন করা মানে পরিবেশের ভারসাম্য নষ্ট করা। এর ফলে ঝড়, খরা, বন্যাসহ নানা প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি ও জীববৈচিত্র্য।

তারা আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে হলে প্রকৃতি ও জলাশয় রক্ষায় সবাইকে সচেতন হতে হবে এবং সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। “কৃষক বাঁচাই, প্রকৃতি বাঁচাই, নদী-খাল রক্ষা করি, দেশ বাঁচাই”—এই স্লোগান বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা।

Related Articles

ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি, জাপান এর উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ২৬০ জন অসচ্ছল মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ।

1 min read 5 words 145 views পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে অসচ্ছল মানুষের মুখে হাসি ফোটাতে ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি, জাপান–এর উদ্যোগে ২৬০ জন অসহায় মানুষের…

ব্রাহ্মণবাড়িয়ায় মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

1 min read 1 words 53 views ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভা ও কেক কেটে উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর)…

প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ ব্রাহ্মণবাড়িয়ায় রোষানলে সাংবাদিকরা

1 min read 12 words 1.5K views মামলা-গ্রেফতার,নির্যাতনে আলোচনায় এখন ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরা। রোববার এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সমাবেশে তীব্র প্রতিবাদ জানানো…

ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও দৃষ্টিনন্দন ফটক নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন— রবিবারের মধ্যে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

1 min read 27 words 399 views মো: মনির হোসেন : ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের সামনে অবৈধ বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদ, সীমানা প্রাচীর নির্মাণ এবং একটি…

নাসিরনগরে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

1 min read 2 words 588 views ইয়াছিন চৌধুরী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নে বিএনপি…

Responses