নাসিরনগরে বিএনপি নেতার উপর হামলা ও মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

1 min read 2 words 23 views

ইয়াছিন চৌধুরী (নিবিড়): ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন কুন্ডা ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রকিব মিয়া ও তার পরিবার। একইসঙ্গে মামলা প্রত্যাহার ও হামলাকারীদের বিচারের দাবি জানান তারা।

শুক্রবার (২৫ জুলাই) দুপুর ২টায় নাসিরনগর সদরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রকিব মিয়া অভিযোগ করেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা ও কুন্ডা ইউনিয়নের সহ-সভাপতি সামছু মিয়া দীর্ঘদিন ধরে তার ওপর চাঁদার দাবিতে ভয়ভীতি ও নির্যাতন চালিয়ে আসছিলেন। সম্প্রতি জমি কেনাকে কেন্দ্র করে ২ লাখ টাকা চাঁদা দাবি করে সামছু মিয়া। টাকা না দেওয়ায় গত ১৭ জুলাই রাত ১০টার দিকে সামছুর নেতৃত্বে রইছ মিয়া, শামদানী, এখলাছ, জুনায়েদসহ কয়েকজন সশস্ত্রভাবে তার ও পরিবারের ওপর হামলা চালায়। হামলায় রকিব মিয়ার হাত ভেঙে যায় এবং তার মা ও ভাইরাও আহত হন।

তিনি আরও বলেন, হামলার পর উল্টো তার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা করা হয় এবং পরিকল্পিতভাবে তাকে ও বিএনপিকে বিতর্কিত করতে একপক্ষীয় সংবাদ পরিবেশন করানো হয়েছে। তিনি এই মামলার দ্রুত প্রত্যাহার এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে মামলার বাদী রইছ মিয়া জানান, রকিব মিয়া তার ছেলের কাছে টাকা দাবি করেছিলেন এবং না দেওয়ায় হুমকি দেন। একপর্যায়ে তার ছেলেকে মারধর করে আহত করা হয়, যার ফলে তিনি বাধ্য হয়ে আদালতে মামলা করেন। বর্তমানে তার ছেলে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান বলেন, “আমি বিষয়টি শুনেছি ও খোঁজ নিয়ে জেনেছি এটি মূলত পারিবারিক বিরোধ থেকে সৃষ্ট ঘটনা। এখানে চাঁদাবাজির কোনো প্রমাণ পাইনি। এটি দলীয় কোনো বিষয় নয়।”

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা

Related Articles

নাসিরনগরে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

1 min read 2 words 431 views ইয়াছিন চৌধুরী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নে বিএনপি…

নাসিরনগরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে এনসিপির নেতার বিরুদ্ধে মানববন্ধন

1 min read 1 words 77 views নাসিরনগর, প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সরকারি খাস পুকুর লিজ দেওয়াকে কেন্দ্র করে জেলার এনসিপির সদস্য আসাদ খোকনের বিরুদ্ধে…

জুলাই বিপ্লবের সাদিম কায়েম এর যে কাহিনী সবার জানা প্রয়োজন

1 min read 5 words 2.5K views জুলাই বিপ্লব নিয়ে ইয়েনি সাফাককে (তুরস্কের গণমাধ্যম) একটি সাক্ষাৎকার দিয়েছেন জুলাই বিপ্লবের নেতা সাদিক কায়েম। তিনি ব্যাখ্যা করছেন,…

সুজন বহিষ্কার হল কিন্তু তার সাথে নাটের গুরু কারা ছিল?

1 min read 2 words 265 views নিজস্ব সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়ায় লুৎফা মাহবুবা রুবি (৫৫) নামক এক নারীকে আত্মহত্যায় প্ররোচনা ও তার অর্থ আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগে…

জুলাই-আগস্টের শহিদের মাগফিরাত ও আহতদের সুস্থতায় ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

1 min read 7 words 132 views ইয়াছিন চৌধুরী: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই-আগস্টের সকল শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা…

Responses