নাসিরনগরে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

ইয়াছিন চৌধুরী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০২ ফেব্রুয়ারি) বিকেলে ধরমন্ডল বাজার সংলগ্ন ঈদগাহ মাঠ প্রাঙ্গণে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

ধরমন্ডল ইউনিয়ন বিএনপির সভাপতি সালাহ উদ্দিন চৌধুরী মনজুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদের এর সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া–১ (নাসিরনগর) আসনের বিএনপি দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম. এ. হান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি মেজবাহ উদ্দিন চৌধুরী,উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি পারভেজ মাষ্টার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন, সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আলী আজম চৌধুরী,সহ সাংগঠনিক সম্পাদক বশির উদ্দিন চৌধুরী, প্রচার সম্পাদক আলী আজগর পাঠান,উপজেলা জমিয়তে ওলামার সভাপতি মওলানা হাবিবুর মুরসালিন,ধরমন্ডল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম,কুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দীন ভুইঁয়া, গোকর্ণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শাহিন,ধরমন্ডল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান,ফান্দাউক ইউনিয়ন বিএনপি সভাপতি শফিকুল ইসলাম,চাপরতলা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক সোহেল আবদাল।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি জামাল আহমেদ, সিনিয়র সহ সভাপতি আব্দুল কাদের সেন্টু , সাংগঠনিক নাসিরনগরে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। ইয়াছিন মাহমুদ, শ্রমিক দলের সাবেক

সাধারণ সম্পাদক এমরান মিয়া, খোকন পাঠাওয়ারী,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এনামুল হুদা সুমন,সদস্য সচিব নজরুল ইসলাম,যুগ্ম আহ্বায়ক মিনহাজুল কবির ভুঁইয়া, সদস্য আলম মিয়া , উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম এ মঈন, সাংগঠনিক সম্পাদক মুসলি উদ্দিন সোহাগ, সাবেক সদস্য সচিব পনি চৌধুরী, যুগ্ম আহ্বায়ক, তাকিউল ইসলাম, কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব খায়রুল বাসার রনি, উপজেলা জিয়া সাইবার ফোর্সের সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী, সহ উপজেলা এবং ইউনিয়ন সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির মূল লক্ষ্য। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

Related Articles

নাসিরনগরে ধানের শীষের শেষ নির্বাচনী জনসভা, জনসমুদ্রে রূপ নেয় মাঠ

ইয়াছিন চৌধুরী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম এ হান্নানের সমর্থনে ধানের শীষের…

মানিকগঞ্জে এস এ জিন্নাহ কবিরের বিশাল মোটরসাইকেল শোডাউন

সুরেশ চন্দ্র রায়, স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ-১ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী এস এ জিন্নাহ কবীরের সমর্থনে ঘিওর উপজেলার…

বীরগঞ্জে সুজালপুর বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

মোজাম্মেল হক, বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে বীরগঞ্জ উপজেলার ৫নং সুজালপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার (২৯…

জুলাই-আগস্টের শহিদের মাগফিরাত ও আহতদের সুস্থতায় ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইয়াছিন চৌধুরী: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই-আগস্টের সকল শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় নাসিরনগর উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও…

রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়ার প্রথম নির্বাচিত নারী সংসদ সদস্য

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন রুমিন ফারহানা। এর মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে…

Responses