নেপালে তরুণদের ‘নায়ক’ হিসেবে পরিচিতি পাওয়া সুদান গুরুংয়ের নেতৃত্বাধীন জেন-জি গ্রুপের একটি অংশ অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির পদত্যাগ দাবি করেছে।
মন্ত্রী নিয়োগে অসন্তোষ প্রকাশ করে, রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে বালুওয়াতারে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ করেন তারা।
কাঠমান্ডুর বালুওয়াতারে জড়ো হওয়া বিক্ষোভকারীদের ভাষ্য, তাদের সঙ্গে পরামর্শ না করেই মন্ত্রিসভা সম্প্রসারণ করা হয়েছে। বিশেষ করে ওম প্রকাশ আরিয়ালের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগের বিরোধিতা করেছিল গুরুংয়ের দল।
সুদান গুরুং সতর্ক করেছিলেন যে, যদি তাদের উদ্বেগ উপেক্ষা করা হয়, তাহলে তারা ‘সবাইকে ছুড়ে ফেলবে’।
তিনি দাবি করেন, বর্তমান সরকারকে ক্ষমতায় এনেছে জেন-জি। তাই কেউ তাদের থামাতে পারবে না।
গুরুং বলেন, ‘আমরা যদি আবার রাস্তায় আসি, কেউ আমাদের থামাতে পারবে না। আমরা যেখানে রেখেছি সেখান থেকেই তাদের উপড়ে ফেলব।’
আরিয়ালের কথা উল্লেখ করে সুদান গুরুং আরও বলেন, ‘ওম প্রকাশ আরিয়াল, আইনজীবী, তিনি ভেতর থেকে নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রী বানাচ্ছেন!’
1 min read 34 words 816 views ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা (হাইনান এক্সপো ২০২৬) আমি মোঃ জাহিদ হাসান নিরব চীন কৃষি বিশ্ববিদ্যালয় (সানিয়া ইনস্টিটিউটের)…
1 min read 5 words 3.5K views জুলাই বিপ্লব নিয়ে ইয়েনি সাফাককে (তুরস্কের গণমাধ্যম) একটি সাক্ষাৎকার দিয়েছেন জুলাই বিপ্লবের নেতা সাদিক কায়েম। তিনি ব্যাখ্যা করছেন,…
1 min read 27 words 469 views মো: মনির হোসেন : ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের সামনে অবৈধ বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদ, সীমানা প্রাচীর নির্মাণ এবং একটি…
1 min read 5 words 194 views বাংলাদেশের গণতন্ত্রে জনগণের প্রতিনিধিত্বের মূল ভিত্তি হলো সংসদীয় আসন। নির্বাচন কমিশন জনসংখ্যার ভারসাম্য বজায় রাখতে আসনভিত্তিক সীমানা পুনর্নির্ধারণ…
Please note:
This action will also remove this member from your connections and send a report to the site admin.
Please allow a few minutes for this process to complete.
Responses