পথিক টিভির সাথে যুক্ত হলেন কন্ঠশিল্পী শেখ তোফা আকবর

1 min read 3 words 130 views

ডেস্ক রির্পোট: শেখ তোফা আকবর সম্প্রতি দেশের জনপ্রিয় আইপি চ্যানেল পথিক টিভিতে স্টাফ রিপোর্টার হিসেবে যোগ দিয়েছেন। শুধু সাংবাদিকতায় নয়, তিনি সমানভাবে সক্রিয় সঙ্গীতের ভুবনেওতিনি একজন সুরকার, গীতিকার কণ্ঠশিল্পী। সৃজনশীলতা, সাংস্কৃতিক সচেতনতা সমাজবোধ নিয়ে তার পথচলা সবসময়ই বহুমাত্রিক।

শেখ তোফা আকবর কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার কেওয়ারজুর ইউনিয়নের কঞ্চনপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা আলী আকবর শেখ এবং মাতা মনোয়ারা বেগম। বর্তমানে তিনি ঢাকার পশ্চিম রাপ্পুরা, রায়েরবাজারে বসবাস করছেন।

তিনি ২০০৫ সালে মাধ্যমিক, ২০০৭ সালে উচ্চ মাধ্যমিক পাস করেন। এরপর ইসলামের ইতিহাস সংস্কৃতি বিষয়ে সম্মান স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার শিক্ষাজীবনেই দেখা যায় ইতিহাস, সংস্কৃতি সমাজ ভাবনায় গভীর আগ্রহ, যা পরে তার লেখনি, সুর কণ্ঠে প্রতিফলিত হয়।

পথিক টিভিতে যুক্ত হয়ে শেখ তোফা আকবর জানান- সাংবাদিকতার মাধ্যমে মানুষের কথা, সামাজিক অন্যায়অনিয়ম এবং ইতিবাচক দিকগুলো তুলে ধরতে চাই। সাংবাদিকতা শুধু তথ্য পরিবেশনেই সীমাবদ্ধ নয়; এতে থাকে মানবিকতা, ইতিহাসচেতনা এবং সাংস্কৃতিক মূল্যবোধের প্রতিফলন।

অন্যদিকে, সংগীত তার আরেকটি আত্মপ্রকাশের মাধ্যম। তিনি নিজেই গান লেখেন, সুর করেন এবং কণ্ঠ দেন। তার সৃষ্টি মূলত সমাজ, মানবতা জীবনঘনিষ্ঠ বাস্তবতার ওপর ভিত্তি করে। তার গানে পাওয়া যায় একধরনের চিন্তাশীলতা, যা সাধারণের অনুভবকে স্পর্শ করে।

শেখ তোফা আকবর বিশ্বাস করেন, সাংবাদিকতা সৃজনশীলতা মিলেই সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। তিনি চান তার কলম, কণ্ঠ ক্যামেরার মাধ্যমে মানুষের কথা বিশ্ব দরবারে পৌঁছাকহোক সেটা একটুকরো গান, নাকি একটি প্রতিবেদন। সমাজ, সংস্কৃতি ইতিহাস তার অনুপ্রেরণা, আর সাধারণ মানুষের জীবন তার লেখার মূল উপজীব্য।

শেখ তোফা আকবরের এই বহুমুখী যাত্রা বাংলা সংস্কৃতি গণমাধ্যমকে সমৃদ্ধ করবেএমন প্রত্যাশা রাখে তার সহকর্মী শুভানুধ্যায়ীরা।

Related Articles

প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ ব্রাহ্মণবাড়িয়ায় রোষানলে সাংবাদিকরা

1 min read 12 words 1.6K views মামলা-গ্রেফতার,নির্যাতনে আলোচনায় এখন ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরা। রোববার এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সমাবেশে তীব্র প্রতিবাদ জানানো…

হাইনান এক্সপো ২০২৬ থেকে বাংলাদেশের প্রেক্ষাপট: বৈশ্বিক বাণিজ্য ও উদ্ভাবনের প্রবেশদ্বার

1 min read 34 words 334 views ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা (হাইনান এক্সপো ২০২৬) আমি মোঃ জাহিদ হাসান নিরব চীন কৃষি বিশ্ববিদ্যালয় (সানিয়া ইনস্টিটিউটের)…

পুর্নজন্ম কি বৈজ্ঞানিক ভাবে সম্ভব? — একটি বিশ্লেষণাত্মক প্রবন্ধ

1 min read 153 words 4.5K views মানব ইতিহাস জুড়ে মানুষের মৃত্যু ও মৃত্যুর পর কী হয়—এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বহু ধর্ম, দর্শন ও…

জুলাই বিপ্লবের সাদিম কায়েম এর যে কাহিনী সবার জানা প্রয়োজন

1 min read 5 words 3.2K views জুলাই বিপ্লব নিয়ে ইয়েনি সাফাককে (তুরস্কের গণমাধ্যম) একটি সাক্ষাৎকার দিয়েছেন জুলাই বিপ্লবের নেতা সাদিক কায়েম। তিনি ব্যাখ্যা করছেন,…

Responses