বগুড়ার আওয়ামী লীগ নেতা আবু ওবায়দুল হাসান ববি ঢাকা থেকে গ্রেফতার

মোস্তফা আল মাসুদ, বগুড়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু ওবায়দুল হাসান ববিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১ টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া আবু ওবায়দুল হাসান ববি (৫৬), বগুড়া সদর উপজেলার জলেশ্বরীতলা এলাকার মৃত ইসহাক আলীর ছেলে।

বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ইনচার্জ ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করে বলেন, “আবু ওবায়দুল হাসান ববিকে আমরা ঢাকার গুলশান এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।”

ডিবি সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত সহিংসতা, নাশকতা ও হত্যার দায়ে দায়ের করা ১২টিরও বেশি মামলার এজাহারনামীয় আসামি তিনি। এর মধ্যে হত্যা, মারামারি ও বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা তদন্তাধীন এবং কয়েকটি মামলা ইতিমধ্যেই আদালতে বিচারাধীন রয়েছে।

ডিবির পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা, বগুড়ার একটি টিম শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ঢাকা মেট্রোপলিটন এলাকার গুলশান থানার অধীনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। পরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Related Articles

জুলাই বিপ্লবের সাদিম কায়েম এর যে কাহিনী সবার জানা প্রয়োজন

জুলাই বিপ্লব নিয়ে ইয়েনি সাফাককে (তুরস্কের গণমাধ্যম) একটি সাক্ষাৎকার দিয়েছেন জুলাই বিপ্লবের নেতা সাদিক কায়েম। তিনি ব্যাখ্যা করছেন, কীভাবে বাংলাদেশের জুলাই বিপ্লব বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে…

পুর্নজন্ম কি বৈজ্ঞানিক ভাবে সম্ভব? — একটি বিশ্লেষণাত্মক প্রবন্ধ

মানব ইতিহাস জুড়ে মানুষের মৃত্যু ও মৃত্যুর পর কী হয়—এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বহু ধর্ম, দর্শন ও আধ্যাত্মিকতা চেষ্টা করেছে। অতীতে জীবনের পরের ধাপে…

১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান, বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা

দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানের…

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের ৫৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের নামে থাকা ৫৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত। এসব…

প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ ব্রাহ্মণবাড়িয়ায় রোষানলে সাংবাদিকরা

মামলা-গ্রেফতার,নির্যাতনে আলোচনায় এখন ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরা। রোববার এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সমাবেশে তীব্র প্রতিবাদ জানানো হয়। সত্তর বছর বয়স্ক সাংবাদিক আ. ফ.…

Responses