বাগেরহাটের রামপালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

“সমন্বিত উদ্বেগ প্রতিরোধ করি দুর্যোগ”এই স্লোগানে সারাদেশের ন্যায় রামপালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তরের আয়োজনে এ দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালি বের হয়। র‍্যালি শেষে উপজেলা চত্তরে ফায়ার সার্ভিসের কর্মীরা দূর্যোগের সময় আগুন নিভানো কৌশল ও আহতদের উদ্ধার মহড়া প্রদর্শন করেন।

পরে পরিষদ কনফারেন্স রুমে উপজেলা সমাজসেবা অফিসার মো. শাহিনুর রহমানের সঞ্চালনায় এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি, এম সাইফুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসী। বিশেষ অতিথি বক্তব্য দেন সহকারি কমিশনার (ভুমি) অভিজিৎ চক্রবর্তী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মিজ তামান্না ফেরদৌসী বলেন, মানুষের সৃষ্টি দুর্যোগ ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকারি -বেসরকারি সেবা মূলক সংস্থা ছাড়াও সকল শ্রেণীর মানুষকে একযোগে কাজ করতে হবে। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা গড়ে তুলতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক, ফায়ার সার্ভিসের কর্মীরা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিক্ষা অফিসার মো. ফরহাদ আলী, ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. মনিরুজ্জামান, সাংবাদিক মোতাহার মল্লিক, এআরডিও হাবিবুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা আরিফুল ইসলাম প্রমুখ।

 

Related Articles

লালবাগে প্লাস্টিক গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার লালবাগ এলাকায় একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। বুধবার (১৭ ডিসেম্বর) ফায়ার…

ব্রাহ্মণবাড়িয়ায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত: রুখবো দুর্নীতি, গড়বো দেশ

  মোঃ মনির হোসাইন ব্রাহ্মণবাড়িয়া: জাতীয় সংগীত পরিবেশন, মানববন্ধন, গণস্বাক্ষর ও আলোচনা সভার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। দিবসটি উপলক্ষে…

কুষ্টিয়ার নির্বাচন অফিসে আগুন, ঘটনাস্থল পরিদর্শনে জেলা প্রশাসক

কুষ্টিয়া সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে আটটার দিকে অফিস ভবনের পেছনের জানালার কাঁচ ভেঙে ভেতরে এই অগ্নিসংযোগ…

ব্রাহ্মণবাড়িয়ার সাদেকপুর ইউনিয়ন যুবসমাজের উদ্যোগে মাদক প্রতিরোধ সভা অনুষ্ঠিত।

মোঃ সাইফুল ইসলাম : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিলোকূট গ্রামে মাদক প্রতিরোধ আন্দোলন সাদেকপুর ইউনিয়ন যুবসমাজ আয়োজিত মাদক আছে যে খানে প্রতিরোধ হবে সেখানে এই শ্লোগান’কে…

কর্মকর্তারা বিশ্বরোড়ে আছেন কিনা দেখতে ভিডিও কল দিলেন সড়ক উপদেষ্টা

কর্মকর্তারা সড়কে আছেন কিনা তা নিশ্চিত হতে ভিডিও কল দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ…

Responses