বিএনপির নামধারী যারা কুকর্মের সাথে জড়িত তাদের ছাড় দেয়া হবে না- মেজর সাইদ

1 min read 0 words 16 views

ফয়সল আহমেদ খান: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ৫ আগস্ট (মঙ্গলবার) ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১২টায় উপজেলা বিএনপি নেতারা উপজেলা শহরের প্রধান সড়কসমূহে মিছিলটি বিজয় পতাকা নিয়ে প্রদক্ষিণ করে। মিছিলে ছিলো স্লোগান, চেতনা ও গণতন্ত্র প্রতিষ্ঠার দৃপ্ত প্রত্যয়।
মিছিল শেষে বাঞ্ছারামপুর ডিগ্রি কলেজ মাঠে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা ও বাঞ্ছারামপুর কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মেজর (অব.) সাইদের জ্বালাময়ী বক্তব্য সবার নজর কাড়েন।

তিনি বলেন, “৫ আগস্ট আমাদের জাতীয় জীবনের এক ঐতিহাসিক দিন। এই দিনটি স্মরণ করিয়ে দেয় স্বৈরাচারবিরোধী আন্দোলনের গৌরবময় ইতিহাস। জনগণ প্রমাণ করেছিল—বাংলার মাটিতে স্বৈরতন্ত্রের ঠাঁই হবে না।”
মেজর সাইদ আরও বলেন,
যারা দলের নাম ভাঙ্গিয়ে কুকর্মের সাথে জড়িত তারা সাবধান হয়ে যান।প্রশাসন তাদের ছাড়লেও দল তাদের ছাড়বে না।বাঞ্ছারামপুর বিএনপির ঘাটি। এখানকার ৭০% ভোট বিএনপির। বিএনপি অন্য কোনো প্রতীক বাঞ্ছারামপুরে মেনে নিবে না।

Related Articles

জুলাই বিপ্লবের সাদিম কায়েম এর যে কাহিনী সবার জানা প্রয়োজন

1 min read 5 words 3.5K views জুলাই বিপ্লব নিয়ে ইয়েনি সাফাককে (তুরস্কের গণমাধ্যম) একটি সাক্ষাৎকার দিয়েছেন জুলাই বিপ্লবের নেতা সাদিক কায়েম। তিনি ব্যাখ্যা করছেন,…

হাইনান এক্সপো ২০২৬ থেকে বাংলাদেশের প্রেক্ষাপট: বৈশ্বিক বাণিজ্য ও উদ্ভাবনের প্রবেশদ্বার

1 min read 34 words 863 views ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা (হাইনান এক্সপো ২০২৬) আমি মোঃ জাহিদ হাসান নিরব চীন কৃষি বিশ্ববিদ্যালয় (সানিয়া ইনস্টিটিউটের)…

আপনারা শুধু নিরপেক্ষ নির্বাচনের সংস্কার করুন: ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল

1 min read 5 words 327 views বিএনপির কেন্দ্রীয় অর্থনীতি বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত…

প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ ব্রাহ্মণবাড়িয়ায় রোষানলে সাংবাদিকরা

1 min read 12 words 1.8K views মামলা-গ্রেফতার,নির্যাতনে আলোচনায় এখন ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরা। রোববার এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সমাবেশে তীব্র প্রতিবাদ জানানো…

ব্রাহ্মণবাড়িয়ার ৪ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত, নাম নেই রুমিন ফারহানার

1 min read 16 words 477 views ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসন থেকে কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা মনোনয়ন পাবেন বলে মনে…

Responses