ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জেএসডি প্রার্থী এড. তৈমুর রেজা শাহজাদ ভুইয়ার উঠান বৈঠকে জনসমর্থনের জোয়ার

1 min read 3 words 25 views

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও আংশিক বিজয়নগর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মনোনীত প্রার্থী এডভোকেট তৈমুর রেজা শাহজাদ ভুইয়া ব্যাপক গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। গ্রামবাংলার ঐতিহ্যবাহী উঠান বৈঠকের মাধ্যমে তিনি ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছে যাচ্ছেন, আর এতে ক্রমেই বাড়ছে জনসমর্থনের ঢল।

আশুগঞ্জ, সরাইল ও বিজয়নগরের বিভিন্ন ইউনিয়নে নিয়মিত উঠান বৈঠক করছেন শাহজাদ ভুইয়া। এসব বৈঠকে স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন এবং নিজেদের দীর্ঘদিনের প্রত্যাশা, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরছেন। সরাসরি মানুষের কথা শোনা এবং তাদের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলার এই পদ্ধতিকে এলাকাবাসী ইতিবাচকভাবে দেখছেন।

উঠান বৈঠককালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এডভোকেট তৈমুর রেজা শাহজাদ ভুইয়া বলেন,
“সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরবাসী আমার প্রাণের আত্মীয়। এই এলাকার সুখ-দুঃখ, লড়াই আর স্বপ্নের সঙ্গে আমি জড়িয়ে আছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের আশা পূরণে তারা মার্কায় একমাত্র ভরসা রাখছেন।”

তিনি আরও বলেন, রাজনীতি তার কাছে ক্ষমতার জন্য নয়, মানুষের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি মাধ্যম। নির্বাচিত হলে তিনি শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং এলাকার সার্বিক উন্নয়নে অগ্রাধিকার দেবেন বলেও আশ্বাস দেন।

স্থানীয় ভোটারদের মতে, দীর্ঘদিন পর একজন প্রার্থীকে তারা এত কাছে পাচ্ছেন, যিনি কথা বলছেন সহজ ভাষায় এবং শুনছেন মনোযোগ দিয়ে। এতে করে মাঠপর্যায়ে জেএসডি প্রার্থীর অবস্থান দিন দিন শক্তিশালী হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরাও।

উঠান বৈঠক ও ধারাবাহিক গণসংযোগের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নির্বাচন যত এগিয়ে আসছে, ততই জমে উঠছে রাজনৈতিক উত্তাপ, আর সেই উত্তাপের কেন্দ্রে রয়েছেন জেএসডি প্রার্থী এডভোকেট তৈমুর রেজা শাহজাদ ভুইয়া।

Related Articles

ভোটের রাজনীতিতে বিজয়নগরকে ভাগ করবেন না

1 min read 5 words 85 views বাংলাদেশের গণতন্ত্রে জনগণের প্রতিনিধিত্বের মূল ভিত্তি হলো সংসদীয় আসন। নির্বাচন কমিশন জনসংখ্যার ভারসাম্য বজায় রাখতে আসনভিত্তিক সীমানা পুনর্নির্ধারণ…

রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়ার প্রথম নির্বাচিত নারী সংসদ সদস্য

1 min read 8 words 129 views ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন…

প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ ব্রাহ্মণবাড়িয়ায় রোষানলে সাংবাদিকরা

1 min read 12 words 587 views মামলা-গ্রেফতার,নির্যাতনে আলোচনায় এখন ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরা। রোববার এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সমাবেশে তীব্র প্রতিবাদ জানানো…

পুর্নজন্ম কি বৈজ্ঞানিক ভাবে সম্ভব? — একটি বিশ্লেষণাত্মক প্রবন্ধ

1 min read 153 words 1.8K views মানব ইতিহাস জুড়ে মানুষের মৃত্যু ও মৃত্যুর পর কী হয়—এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বহু ধর্ম, দর্শন ও…

Responses