মরহুমা দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া–র রুহের মাগফেরাত কামনায় এক হৃদয়স্পর্শী দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়

1 min read 1 words 11 views

স্টাফ রিপোর্টার : মঙ্গলবার, বিকেলে রাজধানীর মহাখালী টি অ্যান্ড টি মাঠে কড়াইলবাসীর উদ্যোগে আয়োজিত এই দোয়া মাহফিলে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ, বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত হন।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এ সময় মরহুমা দেশনেত্রীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর আপসহীন সংগ্রাম ও দেশবাসীর জন্য তাঁর অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।

দোয়া মাহফিলে মরহুমার রুহের মাগফেরাত কামনার পাশাপাশি দেশের গণতন্ত্র, শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করা হয়। উপস্থিত নেতাকর্মীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Related Articles

খালেদা জিয়ার মৃত্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের শোক ও সমবেদনা প্রকাশ

1 min read 0 words 316 views সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ইন্তেকালে ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন, জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন…

খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন দিনের শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত

1 min read 0 words 18 views বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ও মর্যাদা প্রদর্শনের লক্ষ্যে…

বিজয়ী তারেক রহমানের উদাত্ত আহ্বান: প্রতিহিংসা নয়, ঐক্যবদ্ধ শক্তিতে গড়ি নিরাপদ ও মানবিক বাংলাদেশ

1 min read 2 words 41 views ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক ও বিপুল বিজয়ের পর এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে নতুন বাংলাদেশের রূপরেখা তুলে ধরলেন…

১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান, বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা

1 min read 2 words 600 views দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে…

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ জাতিসংঘের

1 min read 0 words 51 views বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতিসংঘ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকার…

Responses