মাধবপুর মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের সভা প্রতিটি ক্লিনিকে সনদদ্বারী মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের দাবি

রিমা দেব, মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে “ মাধবপুর মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন ” এর সভা অনুষ্টিত হয়েছে। সোমবার ( ২০ অক্টোবর) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাধবপুর মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের আহ্বায়ক মোসলে উদ্দিন সুমনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্টিত হয়।
এতে বক্তব্য রাখেন সাংবাদিক রাজীব দেব রায় রাজু, সদস্য সচিব মোঃ ইবায়েদুর রহমান বায়েজিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রাসেল,যুগ্ম আহ্বায়ক প্রকাশ সরকার জীবন,যুগ্ম আহ্বায়ক মোঃ বাছেদ, সনাতন পাজা, মোঃ সোহেল রানা, অনুপম সহ অনেকেই।
সভায় বক্তারা বলেন, জনগন কে সঠিক সেবা দেওয়ার লক্ষ্য ও উদ্দশ্য নিয়ে এই সংগঠন করা হয়েছে। সঠিক ও নির্ভুলভাবে রোগ নির্নয়ের মাধ্যমে সঠিক চিকিৎসা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। অনেক ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে প্যাথলজি ও রেডিওলজি বিভাগে দক্ষ ও সনদদ্বারী মেডিকেল টেকনোলজিস্ট নেই। প্রতিটি ক্লিনিকে ও ডায়াগনস্টিক সেন্টারে সনদদ্বারী মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ করা হলে রোগ নির্নয় নির্ভুল হবে ।
মেডিকেল টেকনোলজিস্ট ছুটিতে থাকা অবস্তায় উনার অনুপস্থিতিতে অন্য একজন মেডিকেল টেকনোলজিস্ট দ্বারা রিপোর্ট প্রদান নিশ্চিত করা প্রয়োজন। তাহলে জনগনের ভোগান্তি কম হবে এবং সঠিক রোগ নির্নয় হবে।
তাছাড়া মেডিকেল টেকনোলজিস্ট এর বেতন খুব কম দেওয়া হয়। অথচ রোগ নির্নয়ের মুল কাজটাই করেন মেডিকেল টেকনোলজিস্টরা। তাই তাদের বেতন ২৫ হাজার টাকা হওয়া প্রয়োজন। অনেক মেডিকেলে বা ক্লিনিকে মেডিকেল টেকনোলজিস্ট এর সাপ্তাহিক ছুটি নেই। সবার সাপ্তাহিক ছুটি দেওয়া প্রয়োজন। এটা তাদের নার্য্য অধিকার।
অনেক প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে যখন তখন মেডিকেল টেকনোলজিস্ট এর ছাটাই করা হয়। এটা কোন ভাবেই কাম্য নয়। অন্তত ছাটাই করার ২ মাসে আগে তাকে জানানো প্রয়োজন। এই সকল দাবি আদায়ের লক্ষ্য ও উদ্দশ্য নিয়ে আমরা কাজ করব। এই জন্য সবার সহযোগীতা প্রয়োজন।

Responses