রাজধানীর বংশালে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ৪

1 min read 8 words 51 views

 

জিহাদুল ইসলাম জিহাদ: রাজধানীর বংশালের সিক্কাটুলি এলাকার একটি বাসস্থান থেকে সেনাবাহিনীর অভিযানে বিদেশি পিস্তল ও দেশী-বিদেশী, ধারালো বিপুল পরিমান অস্ত্র সহ চারজন কে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

গোয়েন্দা সূত্রের মাধ্যমে জানা যায় যে, ০৫ আগস্ট পরবর্তী সময়ের থানা লুটের একটি অস্ত্র (বিদেশী পিস্তল) বংশাল এলাকায় গোপনীয় ভাবে লুকানো রয়েছে।

এ ঘটনার সাথে সম্পর্কিত ব্যক্তিবর্গকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে অস্ত্রের প্রাথমিক অবস্থান বংশালের সিককাটুলীর একটি বাসস্থানে লুকায়িত আছে বলে তথ্য পাওয়া যায়। পরবর্তীতে গোয়েন্দা তথ্য অনুযায়ী সিককাটুলী এলাকায় ০৪ জন সন্দেহভাজনের বাসস্থানে সেনাবাহিনী কর্তৃক তল্লাশী অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরবর্তীতে জনৈক রায়হান রাজ এর বাসস্থান হতে ০১টি বিদেশী পিস্তল (CZ-75, P-07, Made in Czech Republic) এবং ০১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

রায়হান রাজ অত্র এলাকার ব্যোম রায়হান গ্রুপের একজন সক্রিয় সদস্য বলে জানা যায়। উদ্ধারকৃত অস্ত্রটি বংশাল থানার লুট হওয়া অস্ত্র এ বিষয়টি থানা কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন। এছাড়াও, অভিযান এলাকার জনৈক সামিরের বাসস্থান থেকে ।
০১টি সামুরাই
০১টি বড় চাকু
০২টি ছোট চাকু
০৫টি কিলার গিয়ার (স্পোকেট) উদ্ধার করেন সেনাবাহিনী।

এই ঘটনায় গ্রেফতারকৃত সামির,নিরব,হামিদ এবং মামুন ০৪ জন কে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তবে মূল আসামী রায়হান রাজ পলাতক রয়েছে। দেশের আইন শৃংখলা রক্ষার্থে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ৪৩ স্বতন্ত্র পদাতিক বিগ্রেড।

Related Articles

পুর্নজন্ম কি বৈজ্ঞানিক ভাবে সম্ভব? — একটি বিশ্লেষণাত্মক প্রবন্ধ

1 min read 153 words 4.9K views মানব ইতিহাস জুড়ে মানুষের মৃত্যু ও মৃত্যুর পর কী হয়—এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বহু ধর্ম, দর্শন ও…

জুলাই বিপ্লবের সাদিম কায়েম এর যে কাহিনী সবার জানা প্রয়োজন

1 min read 5 words 3.5K views জুলাই বিপ্লব নিয়ে ইয়েনি সাফাককে (তুরস্কের গণমাধ্যম) একটি সাক্ষাৎকার দিয়েছেন জুলাই বিপ্লবের নেতা সাদিক কায়েম। তিনি ব্যাখ্যা করছেন,…

রাজধানীতে বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার

1 min read 0 words 52 views রাজধানীতে সামুরাই, চাপাতি ও বিভিন্ন ধারালো অস্ত্রের বিক্রয়কেন্দ্র ও গুদামের সন্ধান পেয়েছে সেনাবাহিনী। সেখান থেকে বিপুল পরিমাণ দেশীয়…

প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ ব্রাহ্মণবাড়িয়ায় রোষানলে সাংবাদিকরা

1 min read 12 words 1.8K views মামলা-গ্রেফতার,নির্যাতনে আলোচনায় এখন ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরা। রোববার এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সমাবেশে তীব্র প্রতিবাদ জানানো…

Responses