রেলস্টেশন এলাকায় নাশকতার শঙ্কা: ব্রাহ্মণবাড়িয়ায় ৬০ গুলিসহ এয়ারগান উদ্ধার

1 min read 5 words 25 views

 ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৬০টি গুলিসহ একটি এয়ারগান উদ্ধার করেছে র‍্যাব-৯। শুক্রবার রাত পৌনে তিনটার দিকে রেলস্টেশন সংলগ্ন একটি ফার্মেসির সামনে থেকে অস্ত্র ও গুলিগুলো উদ্ধার করা হয়।

র‍্যাব-৯, সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। র‍্যাব জানায়, রাত সোয়া দুইটার দিকে রেলস্টেশন এলাকায় অস্ত্রজাতীয় কিছু থাকার সম্ভাবনার তথ্য পেয়ে তারা সেখানে পৌঁছে তল্লাশি শুরু করে। একপর্যায়ে একটি ফার্মেসির সামনে পরিত্যক্ত রেললাইনের কাঠের স্লিপারের পাশ থেকে একটি এয়ারগান ও ৬০টি গুলি উদ্ধার করা হয়।

তবে উদ্ধারকৃত অস্ত্র ও গুলির সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো নাশকতার উদ্দেশ্যে সেখানে রাখা হতে পারে।

ঘটনার পর উদ্ধার করা এয়ারগান ও গুলিগুলো জিডিমূলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯ এর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

পুর্নজন্ম কি বৈজ্ঞানিক ভাবে সম্ভব? — একটি বিশ্লেষণাত্মক প্রবন্ধ

1 min read 153 words 1.8K views মানব ইতিহাস জুড়ে মানুষের মৃত্যু ও মৃত্যুর পর কী হয়—এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বহু ধর্ম, দর্শন ও…

ভাত দেওয়ার কথা বলে ডেকে নিয়ে বলাৎকার, প্রাণ গেল কিশোরের।

1 min read 2 words 48 views একদিন অনাহারে থাকার পর কমলাপুর রেলস্টেশনে বাড়ি যাওয়ার চিন্তা করছিল ১২ বছর বয়সী এক কিশোর। দুরুদুরু বুকে স্টেশনে…

ফেনীতে রেললাইনের পাশ থেকে আদালত কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

1 min read 0 words 36 views ফেনীর ফতেহপুর রেললাইনের পাশে ঝুলন্ত অবস্থায় এনামুল হক (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২২…

জুলাই বিপ্লবের সাদিম কায়েম এর যে কাহিনী সবার জানা প্রয়োজন

1 min read 5 words 1.3K views জুলাই বিপ্লব নিয়ে ইয়েনি সাফাককে (তুরস্কের গণমাধ্যম) একটি সাক্ষাৎকার দিয়েছেন জুলাই বিপ্লবের নেতা সাদিক কায়েম। তিনি ব্যাখ্যা করছেন,…

Responses