রেলস্টেশন এলাকায় নাশকতার শঙ্কা: ব্রাহ্মণবাড়িয়ায় ৬০ গুলিসহ এয়ারগান উদ্ধার

 ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৬০টি গুলিসহ একটি এয়ারগান উদ্ধার করেছে র‍্যাব-৯। শুক্রবার রাত পৌনে তিনটার দিকে রেলস্টেশন সংলগ্ন একটি ফার্মেসির সামনে থেকে অস্ত্র ও গুলিগুলো উদ্ধার করা হয়।

র‍্যাব-৯, সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। র‍্যাব জানায়, রাত সোয়া দুইটার দিকে রেলস্টেশন এলাকায় অস্ত্রজাতীয় কিছু থাকার সম্ভাবনার তথ্য পেয়ে তারা সেখানে পৌঁছে তল্লাশি শুরু করে। একপর্যায়ে একটি ফার্মেসির সামনে পরিত্যক্ত রেললাইনের কাঠের স্লিপারের পাশ থেকে একটি এয়ারগান ও ৬০টি গুলি উদ্ধার করা হয়।

তবে উদ্ধারকৃত অস্ত্র ও গুলির সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো নাশকতার উদ্দেশ্যে সেখানে রাখা হতে পারে।

ঘটনার পর উদ্ধার করা এয়ারগান ও গুলিগুলো জিডিমূলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯ এর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

পুর্নজন্ম কি বৈজ্ঞানিক ভাবে সম্ভব? — একটি বিশ্লেষণাত্মক প্রবন্ধ

মানব ইতিহাস জুড়ে মানুষের মৃত্যু ও মৃত্যুর পর কী হয়—এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বহু ধর্ম, দর্শন ও আধ্যাত্মিকতা চেষ্টা করেছে। অতীতে জীবনের পরের ধাপে…

ভাত দেওয়ার কথা বলে ডেকে নিয়ে বলাৎকার, প্রাণ গেল কিশোরের।

একদিন অনাহারে থাকার পর কমলাপুর রেলস্টেশনে বাড়ি যাওয়ার চিন্তা করছিল ১২ বছর বয়সী এক কিশোর। দুরুদুরু বুকে স্টেশনে থাকা অন্য ২ যাত্রীর কাছে জানতে চায়,…

হাইনান এক্সপো ২০২৬ থেকে বাংলাদেশের প্রেক্ষাপট: বৈশ্বিক বাণিজ্য ও উদ্ভাবনের প্রবেশদ্বার

ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা (হাইনান এক্সপো ২০২৬) আমি মোঃ জাহিদ হাসান নিরব চীন কৃষি বিশ্ববিদ্যালয় (সানিয়া ইনস্টিটিউটের) এমবিএ  ছাত্র হওয়ার সুবাদে সম্প্রতি চীনে অনুষ্ঠিত ষষ্ঠ…

Responses