লক্ষ্মীপুরে তালা দিয়ে বিএনপি নেতার ঘরে আগুন: ঘুমন্ত শিশুর মৃত্যু, তিনজন আহত

1 min read 4 words 46 views

 

জিহাদুল ইসলাম জিহাদ:লক্ষ্মীপুরে বিএনপি নেতা বেলাল হোসেনের ঘরে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ সময় ঘুমন্ত অবস্থায় ৭ বছরের শিশু আয়েশা বেগম বিনতি মারা যায়। অগ্নিদগ্ধ হন বিএনপি নেতা বেলাল হোসেন ও তার আরো দুইশিশু কন্যা বিথি আক্তার ও স্মৃতি আক্তার। এর মধ্যে বিথি আক্তার ও স্মৃতি আক্তারকে আশংকাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অগ্নিদগ্ধ গুরুতর আহত বিএনপি নেতা বেলাল হোসেনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জের চরমনসা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা যায়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা জানা যায়, সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন চরমনসা এলাকায় নিজ ঘরে রাতে স্ত্রী-সন্তান নিয়ে ঘুমিয়ে ছিলেন। এ সময় ঘরের দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দৃর্বৃত্তরা। মুহুর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় ঘুমান্ত শিশু আয়েশা বেগম বিনতি অগ্নিদগ্ধ হয়ে মারা যান।

অগ্নিদগ্ধ হন বেলাল হোসেন ও তার দুই কন্যা। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বিথী আক্তার ও স্মৃতি আক্তারকে ঢাকা বার্ণ ইউনিটে পাঠানো হয়। তাদের অবস্থা আশংকাজনক। দুইজনের শরীরের বেশিরভাগ পুড়ে গেছে।

ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদ হোসেন বলেন, বেলাল হোসেন ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক। রাতের আধারে সন্ত্রাসীরা তার ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এঘটনায় এক শিশু মারা যায়। অগ্নিদগ্ধ হন আরো তিনজন। জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানান তিনি।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার দাস জানান, খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। এইসময় নিহত এক শিশু ও অগ্নিদগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। অগ্নিদগ্ধের বিষয়ে তদন্ত করা হচ্ছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াহিদ পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। অগ্নিদগ্ধ হয়ে এক শিশু মারা যান। আরো তিনজন অগ্নিদগ্ধ হন। তবে আগুনের বিষয়টি তদন্ত করা হচ্ছে। এটি পরিকল্পিত নাশকতা কিনা, সেটা খতিয়ে দেখা হচ্ছে।

Related Articles

পুর্নজন্ম কি বৈজ্ঞানিক ভাবে সম্ভব? — একটি বিশ্লেষণাত্মক প্রবন্ধ

1 min read 153 words 4.9K views মানব ইতিহাস জুড়ে মানুষের মৃত্যু ও মৃত্যুর পর কী হয়—এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বহু ধর্ম, দর্শন ও…

গাজীপুর শ্রীপুরে নার্স দিয়ে ডেলিভারীতে নবজাতকের মৃত্যুর অভিযোগ

1 min read 18 words 424 views মোঃ মিন্টু মিয়া,বিশেষ প্রতিনিধি গাজীপুর:গাজীপুরের শ্রীপুরে ডাক্তারের অনুপস্থিতিতে নার্স দিয়ে প্রসূতির ডেলিভারী করার সময় নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে…

মহাবিশ্বের আদিতে ঘুমিয়ে থাকা ‘স্লিপিং বিউটি’ গ্যালাক্সি খুঁজে পেল জেমস ওয়েব টেলিস্কোপ

1 min read 22 words 89 views 📍 বিজ্ঞান ও মহাকাশ ডেস্ক | জুলাই ২০২৫ বিগ ব্যাংয়ের পর প্রথম এক বিলিয়ন বছরের মধ্যেই এমন ডজনখানেক…

খালেদা জিয়ার মৃত্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের শোক ও সমবেদনা প্রকাশ

1 min read 0 words 864 views সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ইন্তেকালে ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন, জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন…

Responses