সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কে ৯ কিলোমিটারজুড়ে ঋতুভিত্তিক রঙিন ফুলের বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

1 min read 1 words 160 views

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: পরিবেশ সংরক্ষণ ও শহরের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হলো এক ব্যতিক্রমধর্মী ও প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত উদ্যোগ—ঋতুভিত্তিক রঙিন ফুলের বৃক্ষরোপণ কর্মসূচি। জেলার সীমনা থেকে ব্রাহ্মণবাড়িয়া শহর পর্যন্ত ৯ কিলোমিটারজুড়ে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

মঙ্গলবার (৩ জুন) শহরের সীমনা সড়ক সংলগ্ন একটি রেস্টুরেন্টে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই প্রকল্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন— সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভূঁইয়া,ডিডিএলজি ও পৌর প্রশাসক শংকর কুমার বিশ্বাস, এলজিইডি এর নির্বাহী প্রকৌশলী মো. এমদাদুল হক, বিজয়নগর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাধনা ত্রিপুরা, সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি,  জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম সিরাজ, জেলা জামায়াতে ইসলামীর আমির মোবারক হোসেন আখন্দ, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আল আমিন শাহীন, এনসিপির জেলা আহবায়ক মো: আজিজুর রহমান লিটন,ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর সাধারণ সম্পাদক এ বি এম মোমিনুল হক, জেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক বাহারুল ইসলাম চৌধুরী,  ইসলামী আন্দোলন বাংলাদেশের সেক্রেটারী নিয়াজুল করিম,গণ অধিকার পরিষদ জেলা সভাপতি আশরাফুল হাসান তপু,  উপ পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মঈনুল হক সরকার, জেলা বন বিভাগের কর্মকর্তা মো: শাহজাহান এবং বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রকল্প প্রস্তাবক মো: ইব্রাহিম খান সাদাত এর সঞ্চালনায় প্রধান অতিথি জেলা প্রশাসক তার উদ্বোধনী বক্তব্যে বলেন,

“এই রঙিন ফুলের বৃক্ষরোপণ কর্মসূচি শুধুই একটি প্রকল্প নয়, এটি একটি দৃষ্টিভঙ্গির প্রতিফলন—পরিবেশবান্ধব ও নান্দনিক নগর গঠনের পথচিত্র। ঋতুভিত্তিক গাছ লাগানোর ফলে বছরজুড়ে বিভিন্ন রঙের ফুলে সজ্জিত থাকবে সড়কটি, যা মানুষের মানসিক প্রশান্তি ও পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে সহায়ক হবে।”

তিনি আরও বলেন, “বর্তমান জলবায়ু সংকট মোকাবেলায় বৃক্ষরোপণ একটি অত্যন্ত কার্যকর উদ্যোগ। আমরা চাই এই প্রকল্পের সঙ্গে সমাজের সর্বস্তরের মানুষ যুক্ত হোক এবং একসঙ্গে গড়ে তুলি একটি সবুজ, সুন্দর ব্রাহ্মণবাড়িয়া।”

আয়োজক সূত্রে জানা গেছে, সড়কের দুই পাশে প্রায় পাঁচ হাজার ঋতু ভিত্তিক ফুলগাছ রোপণ করা হবে। এসব গাছ এমনভাবে নির্বাচন করা হয়েছে, যাতে প্রতিটি ঋতুতে সড়কজুড়ে ফুটে থাকে নানা রঙের বাহারি ফুল। এতে করে এই সড়কটি হয়ে উঠবে শুধু একটি চলাচলের পথ নয়, বরং একটি প্রাকৃতিক অভয়ারণ্য—ছায়া, ফুল ও পাখির কলতানে প্রাণবন্ত একটি পরিবেশ।

এই মহৎ উদ্যোগ গ্রহণ করায় মাননীয় জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলমকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে পরিবেশবাদী সংগঠন গুলো।

তারা জানান, “সীমনা থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত ৯ কিলোমিটারজুড়ে ঋতুভিত্তিক ফুলগাছ রোপণের যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, তা নিঃসন্দেহে আগামী প্রজন্মের জন্য একটি অনন্য প্রাকৃতিক ঐতিহ্য হয়ে থাকবে। পাশাপাশি এটি পর্যটকদেরও আকৃষ্ট করবে, যা স্থানীয় অর্থনীতির জন্য ইতিবাচক প্রভাব ফেলবে।”

প্রকল্পটিকে টেকসই করে তোলার লক্ষ্যে স্থানীয় জনগণ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং রাজনৈতিক নেতৃবৃন্দকে সম্পৃক্ত করা হয়েছে। উদ্যোক্তারা আশা প্রকাশ করেন, নিয়মিত পরিচর্যার মাধ্যমে গাছগুলো সঠিকভাবে বড় হবে এবং এই উদ্যোগ দীর্ঘস্থায়ী রূপ পাবে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বলেন, “এই প্রকল্প সীমনা সড়ককে শুধুই একটি যান চলাচলের পথ না রেখে রূপান্তর করবে এক জীবন্ত, ফুলেল অভিজ্ঞতায়। আমরা আশাবাদী, সবাই মিলে এই প্রকল্পের সাফল্য নিশ্চিত করতে পারব।”

 

Related Articles

কর্মকর্তারা বিশ্বরোড়ে আছেন কিনা দেখতে ভিডিও কল দিলেন সড়ক উপদেষ্টা

1 min read 14 words 255 views কর্মকর্তারা সড়কে আছেন কিনা তা নিশ্চিত হতে ভিডিও কল দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ…

ব্রাহ্মণবাড়িয়ায় ‘সৃষ্টির নেশায়’ বিজ্ঞান মেলা: উদ্ভাবনের নতুন দিগন্তে শিক্ষার্থীরা

1 min read 19 words 94 views মো মনির হোসেন : বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী চিন্তাধারার বিকাশে ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হলো দিনব্যাপী বিজ্ঞান মেলা—‘সৃষ্টির নেশায়’। পিএসই প্রকল্পের উদ্যোগে…

প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ ব্রাহ্মণবাড়িয়ায় রোষানলে সাংবাদিকরা

1 min read 12 words 1.1K views মামলা-গ্রেফতার,নির্যাতনে আলোচনায় এখন ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরা। রোববার এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সমাবেশে তীব্র প্রতিবাদ জানানো…

একনেকে ২২ প্রকল্প অনুমোদন, ব্যয় ৪৬ হাজার ৪১৯ কোটি টাকা

1 min read 2 words 160 views জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৪৬ হাজার ৪১৯ কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার…

ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি, জাপান এর উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ২৬০ জন অসচ্ছল মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ।

1 min read 5 words 100 views পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে অসচ্ছল মানুষের মুখে হাসি ফোটাতে ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি, জাপান–এর উদ্যোগে ২৬০ জন অসহায় মানুষের…

Responses