WorldStatus: Published

আফ্রিকার দেশ রুয়ান্ডায় যৌথ ডিপোর্টেশন সেন্টার খোলার ঘোষণা ইউরোপের ৫ দেশের

জার্মানি, ডেনমার্ক, অস্ট্রিয়া, গ্রিস ও নেদারল্যান্ডস যৌথভাবে রুয়ান্ডায় অবৈধ অভিবাসীদের পাঠাতে একটি ডিপোর্টেশন সেন্টার বা 'রিটার্ন হাব' তৈরির পরিকল্পনা ঘোষণা করেছে।
pothiktv FollowAn active member of the Pothik Network. News, opinions, articles, and community updates appear here.
▣ Published 2026-11-18◷ 2 min read◉ 0 reads
আফ্রিকার দেশ রুয়ান্ডায় যৌথ ডিপোর্টেশন সেন্টার খোলার ঘোষণা ইউরোপের ৫ দেশের
ⓘ

Editorial Transparency & Correction Notice

This report is published through the PothikTV editorial workflow. Sources, evidence, revisions and material corrections are documented where available.

No material correction has been recorded for this story.
Editorial status: PublishedLast updated: 2026-11-18 07:05Evidence sources: 0

World ডেস্ক: ১৭ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পাঁচটি দেশ অবৈধ অভিবাসীদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া জোরদার করতে আফ্রিকার দেশ রুয়ান্ডায় একটি যৌথ ডিপোর্টেশন সেন্টার বা ‘রিটার্ন হাব’ খোলার ঘোষণা দিয়েছে। ডাচ ও ডেনিশ সরকারের বিবৃতি অনুযায়ী, জার্মানি, ডেনমার্ক, অস্ট্রিয়া, গ্রিস এবং নেদারল্যান্ডস ২০২৭ সালের মধ্যে এই সেন্টারে অভিবাসী স্থানান্তর শুরু করার প্রস্তুতি নিচ্ছে।

উদ্যোক্তা দেশগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব অবৈধ অভিবাসীর নিজ দেশে ফেরত পাঠানোর সব আইনি পথ বন্ধ হয়ে গেছে, তাদের ক্ষেত্রে এই ব্যবস্থা প্রযোজ্য হবে। নেদারল্যান্ডস সরকার জানিয়েছে, কোনো অভিবাসীকে যদি তার নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব না হয়, তবে এই সেন্টারটি একটি বিকল্প হিসেবে কাজ করবে।

পরিকল্পনা অনুযায়ী, রুয়ান্ডায় পাঠানো অভিবাসীরা হয় স্থানীয় সমাজে একীভূত হতে পারবেন অথবা নিজেদের মূল দেশে ফিরে যাওয়ার সুযোগ পাবেন। ডাচ সরকারের এক লিখিত বিবৃতিতে বলা হয়েছে, এই চুক্তির প্রথম পর্যায়ে কেবল একক বা অবিবাহিত পুরুষদের পাঠানো হবে। নেদারল্যান্ডস প্রধানত রুয়ান্ডার আশেপাশের এলাকার দেশগুলোর নাগরিকদের পাঠানোর দিকে মনোযোগ দেবে।

রুয়ান্ডায় পৌঁছানোর পর অভিবাসীরা সে দেশের সমাজে একীভূত হওয়ার সুযোগ পাবেন, যার মধ্যে থাকবে বসবাসের অধিকার, শিক্ষা, স্বাস্থ্যসেবা, শ্রমবাজার এবং আইনি ব্যবস্থার সুবিধা। রুয়ান্ডার স্বরাষ্ট্রমন্ত্রী ভিনসেন্ট বিরুটা জানান, ইউরোপীয় অংশীদারদের সাথে নিরাপদ, আইনি ও মর্যাদাপূর্ণ সমাধান দিতে তার দেশ প্রতিশ্রুতিবদ্ধ।

কূটনৈতিক সূত্রের বরাতে এএফপি জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে পাইলট প্রকল্প হিসেবে প্রায় ১০০ জন অভিবাসীকে পাঠানো হতে পারে, যেখানে প্রতি দেশ থেকে ২০ জন করে অভিবাসী থাকবেন। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এই প্রক্রিয়ায় সহায়ক ভূমিকা পালন করতে পারে বলে আলোচনা চলছে।

তবে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই পরিকল্পনার তীব্র সমালোচনা করেছেন। স্প্যানিশ সম্প্রচারমাধ্যম টেলিচিঙ্কোকে তিনি বলেন, রুয়ান্ডায় ডিপোর্টেশন সেন্টার খোলার এই পরিকল্পনায় কোনো “ভবিষ্যৎ বা মানবতা” নেই এবং এটি অভিবাসন সমস্যার সঠিক সমাধান নয়।

অধিকার রক্ষা সংস্থাগুলোও এ পরিকল্পনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। হিউম্যান রাইটস ওয়াচের জ্যেষ্ঠ আফ্রিকা গবেষক ক্লেমেন্টাইন ডি মন্টজয় বলেন, রুয়ান্ডায় ভিন্নমত দমন ও বেআইনি আটকের ইতিহাস রয়েছে। তাই সেখানে অভিবাসীদের পাঠানো মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি তৈরি করতে পারে। অন্যদিকে, ইইউ মৌলিক অধিকার সংস্থা জানিয়েছে, কোনো দেশের ডিপোর্টেশন সেন্টারে পাঠানোর ক্ষেত্রে তাদের মৌলিক অধিকার রক্ষা হচ্ছে কিনা তা নিশ্চিত করা আবশ্যক।

সূত্র: BBC World (English)

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের উল্লেখযোগ্য সংবাদ

World →
0
0 comments·0 shares

Corroborating Sources & Evidence

No structured evidence has been attached yet.

Corrections & Audit Trail

Material changes and newsroom transparency notes associated with this report.

Editorial workflowPublished

SEO & Schema.org

Schema type
NewsArticle
Canonical URL
https://pothiktv.com/%e0%a6%86%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%b0%e0%a7%81%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc/
Slug
%e0%a6%86%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%b0%e0%a7%81%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc