POTHIKTV

কাটবিড়ালি যেভাবে গোটা শহরকে আতংকিত করেছির

ব্রিটেনের একটি স্থানীয় প্রাণী উদ্ধার সংস্থায় অদ্ভুত এক ফোন আসে একবার। জানানো হয়, একটি কাঠবিড়ালি মাথায় কিছু একটা পরে পুরো এলাকায় ছুটে বেড়াচ্ছে। আর সেটিকে দেখে ভয় পাচ্ছেন আশপাশের মানুষ! উদ্ধারকারীরা ঘটনাস্থলে গিয়ে সমস্যাটি বুঝতে পারেন। কাঠবিড়ালিটি একটি হ্যালোউইন মুখোশ খুঁজে পেয়েছিল। কোনোভাবে কাঠবিড়ালিটি একটি ছিদ্র দিয়ে মাথা ঢুকিয়ে ফেলেছিল, কিন্তু পরে আর বের করতে […]

কাটবিড়ালি যেভাবে গোটা শহরকে আতংকিত করেছির

ব্রিটেনের একটি স্থানীয় প্রাণী উদ্ধার সংস্থায় অদ্ভুত এক ফোন আসে একবার। জানানো হয়, একটি কাঠবিড়ালি মাথায় কিছু একটা পরে পুরো এলাকায় ছুটে বেড়াচ্ছে। আর সেটিকে দেখে ভয় পাচ্ছেন আশপাশের মানুষ!

উদ্ধারকারীরা ঘটনাস্থলে গিয়ে সমস্যাটি বুঝতে পারেন। কাঠবিড়ালিটি একটি হ্যালোউইন মুখোশ খুঁজে পেয়েছিল। কোনোভাবে কাঠবিড়ালিটি একটি ছিদ্র দিয়ে মাথা ঢুকিয়ে ফেলেছিল, কিন্তু পরে আর বের করতে পারছিল না। ফলে মুখোশটি তার পুরো মাথা ঢেকে দেয়।

দূর থেকে দেখলে মনে হচ্ছিল, মানুষের আকারের ভয়ংকর একটি মুখ পরে ছোট্ট কোনো প্রাণী লন, বাগান আর গাছের মধ্যে ছুটে বেড়াচ্ছে!

কাঠবিড়ালিটিও তখন আতঙ্কিত। কেউ কাছে গেলেই দৌড়ে পালাচ্ছিল। কিন্তু মুখোশের কারণে ভালোভাবে দেখতে পারছিল না। কখনো কোনো কিছুর সঙ্গে ধাক্কা খাচ্ছিল, আবার হঠাৎ দিক বদলে ছুটছিল!

এই আচরণের কারণেই অনেকের কাছে মনে হচ্ছিল, কাঠবিড়ালিটি বুঝি তাদের তাড়া করছে। শেষ পর্যন্ত উদ্ধারকারীরা সেটিকে কোণঠাসা করতে সক্ষম হন। এরপর খুব সাবধানে ধরে রাবারের মুখোশটি মাথা থেকে খুলে দেন।

মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই কাঠবিড়ালিটি সেখান থেকে ছুটে পালায়। পরে উদ্ধারকারী সংস্থা ঘটনাটির ছবি অনলাইনে প্রকাশ করলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকেই প্রাণীটির নাম দেন ‘হ্যালোউইন স্কুইরেল’। কেউ বলেন, এটি ছিল বছরের সবচেয়ে ভয়ংকর দৃশ্য। আবার কারও মতে, আসলে এটি ছিল একটি কাঠবিড়ালির জীবনের সবচেয়ে খারাপ দিন।

আপনার দিকে যদি এমন মুখোশ পরা একটি কাঠবিড়ালি দৌড়ে আসত, আপনি কী করতেন?
.
.
#itihasergolpo #itihaser_golpo #HalloweenCostume #Halloween #squirrel

0
0 comments·0 shares