কুয়াশায় পথ হারিয়ে বাংলাদেশে ঢুকে পড়া বিএসএফ সদস্য আটক, পতাকা বৈঠক ডাকা

1 min read 1 words 133 views

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, রংপুর–৫১ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন পাটগ্রাম উপজেলার আঙ্গরপোতা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় সীমান্ত পিলার ডিএএমপি ১/৭ এস–এর নিকটবর্তী ডাঙ্গাপাড়া অংশ দিয়ে ভারতীয় গরু পাচারকারীকে ধাওয়া করছিল পশ্চিমবঙ্গের কোচবিহার–১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের অর্জুন ক্যাম্পের একটি টহল দল। এ সময় ওই ক্যাম্পের কনস্টেবল বেদ প্রকাশ (বডি নম্বর ২১৩৬০০১৭৮) শূন্য লাইন অতিক্রম করে প্রায় ৫০ থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন।

বিষয়টি টের পেয়ে আঙ্গরপোতা বিওপিতে দায়িত্বরত বিজিবির একটি টহল দল ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে তাকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে। পরে তল্লাশি চালিয়ে আটক বিএসএফ সদস্যের কাছ থেকে একটি শর্টগান, দুই রাউন্ড গুলি, একটি ওয়্যারলেস সেট এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দহগ্রাম ফাঁড়ির ইনচার্জ তাজিরুল ইসলাম জানান, ঘন কুয়াশার কারণে বিএসএফ সদস্য গরু পাচারকারীকে ধাওয়া করতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাকে আটক করার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ চলছে।

রংপুর–৫১ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল সেলিম আল দীন বলেন, ঘটনাটি নিয়ে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে আলোচনা হয়েছে। তিনি জানান, নিয়ম অনুযায়ী তিনবিঘা করিডোর এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে আটক বিএসএফ সদস্যকে ফেরত দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবির একটি দায়িত্বশীল সূত্র জানায়, বিএসএফ সদস্য আটকের পরপরই উভয় পক্ষের মধ্যে টেলিফোনে যোগাযোগ হয় এবং স্থানীয় পর্যায়ে একটি পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। এ ঘটনার পর সীমান্ত এলাকায় সাময়িক উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

 

Related Articles

হাইনান এক্সপো ২০২৬ থেকে বাংলাদেশের প্রেক্ষাপট: বৈশ্বিক বাণিজ্য ও উদ্ভাবনের প্রবেশদ্বার

1 min read 34 words 792 views ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা (হাইনান এক্সপো ২০২৬) আমি মোঃ জাহিদ হাসান নিরব চীন কৃষি বিশ্ববিদ্যালয় (সানিয়া ইনস্টিটিউটের)…

১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে: ভারতীয় গাঁজাসহ ০২ জন নারী আটক

1 min read 2 words 215 views জিহাদুল ইসলাম (জিহাদ) : লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্যভিত্তিক চোরাচালান ও মাদক…

সীমান্তে বিজিবির কঠোর নজরদারি: বিপুল পরিমাণ ভারতীয় মালামাল ও মাদক উদ্ধার

1 min read 0 words 318 views জিহাদুল ইসলাম (জিহাদ) : ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল ও…

খুলনায় প্রকাশ্য দিবালোকে এনসিপি নেতাকে গুলি, খুনিদের পলায়ন রুখতে সীমান্তে বিজিবির রেড অ্যালার্ট

1 min read 1 words 182 views জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান এবং শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে গুলির ঘটনার পর যশোর…

অভিনব কৌশল করেও মাদক চোরাকারবারীকে রুখে দিলো ৫৯ বিজিবি

1 min read 1 words 132 views জিহাদুল ইসলাম জিহাদ : চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্তে মাদক চোরাকারবারীরা বিজিবি’র চোখ ফাঁকি দিতে নতুন নতুন পন্থা অবলম্বন…

Responses