POTHIKTV
PCreate story
May 13, 2026

গরু বাঁচাতে গিয়ে ট্রাক উল্টে নিহত ১, আহত ২

গরু বাঁচাতে গিয়ে ট্রাক উল্টে নিহত ১, আহত ২

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর-রাধিকা মহাসড়কের ধনাশী এলাকায় গরু বাঁচাতে গিয়ে কোমলপানীয় বোঝাই একটি পণ্যবাহী ট্রাক উল্টে এক গরু নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাকের চালক ও সহকারী গুরুতর আহত হয়েছেন।

বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কোমলপানীয় বোঝাই একটি ট্রাক দ্রুতগতিতে নবীনগরের দিকে যাচ্ছিল। পথে ধনাশী এলাকায় পৌঁছালে হঠাৎ একটি গরু সড়কের মাঝখানে চলে আসে। গরুটিকে বাঁচাতে চালক দ্রুত ব্রেক করলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর উল্টে যায়।

দুর্ঘটনায় ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই গরুটি মারা যায়। এছাড়া ট্রাকের ভেতরে আটকা পড়েন চালক ও তার সহকারী। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনার পর ট্রাকে থাকা কোমলপানীয়ের শত শত কার্টন ও বোতল সড়কে ছড়িয়ে পড়ে। এতে মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে এবং দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় দুর্ঘটনাকবলিত ট্রাক ও ছড়িয়ে থাকা মালামাল সরানোর কাজ শুরু করেন।

পুলিশ জানায়, দুর্ঘটনার সময় সড়কে জ্বালানি তেল ছড়িয়ে পড়ায় পরবর্তী দুর্ঘটনা এড়াতে সতর্কতার সঙ্গে যান চলাচল করতে বলা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

0
0 comments·0 shares
PHOTO CARD

Share this post visually

PothikTVPothikTV Uncategorized

গরু বাঁচাতে গিয়ে ট্রাক উল্টে নিহত ১, আহত ২

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর-রাধিকা মহাসড়কের ধনাশী এলাকায় গরু বাঁচাতে গিয়ে কোমলপানীয় বোঝাই একটি পণ্যবাহী ট্রাক উল্টে এক গরু নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাকের চালক ও সহকারী গুরুতর আহত হয়েছেন। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কোমলপানীয় বোঝাই একটি ট্রাক দ্রুতগতিতে নবীনগরের দিকে যাচ্ছিল। পথে ধনাশী এলাকায় পৌঁছালে হঠাৎ একটি গরু সড়কের […]