জুলাই গণঅভ্যুত্থান ও আগামীর বাংলাদেশ” শীর্ষক মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান ও আগামীর বাংলাদেশ” শীর্ষক মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
1 min read 4 words 38 views

৭ সেপ্টেম্বর রবিবার বিকাল ৩টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের অনলাইন মিডিয়া এসোসিয়েশনের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করলো জুলাই অভ্যুথানের অন্যতম সংগঠক প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ -এর ব্রাহ্মণবাড়িয়া জেলা আহ্বায়ক কমিটি।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আপ বাংলাদেশ একটি অরাজনৈতিক জনগণের প্ল্যাটফর্ম, যার মূল লক্ষ্য হলো দেশের সাধারণ মানুষের অধিকার রক্ষা, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন এবং গণতন্ত্রের ভিত্তি আরও শক্তিশালী করা।

তারা জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলা আহ্বায়ক কমিটির মাধ্যমে জেলার বিভিন্ন উপজেলা ও গ্রাম পর্যায়ে সাংগঠনিক কাঠামো গড়ে তোলা হবে। একইসাথে তরুণ প্রজন্মকে নেতৃত্বের ধারায় সম্পৃক্ত করে একটি সক্রিয় ও সচেতন সমাজ গড়ে তুলতে কাজ করবে এই সংগঠন।

মতবিনিময় সভায় সংগঠনের নেতৃবৃন্দ আরও বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যাগুলো তুলে ধরে তা সমাধানে ভূমিকা রাখা হবে আপ বাংলাদেশের অন্যতম অঙ্গীকার। স্থানীয় পর্যায়ে জেলা কমিটি এই লক্ষ্য বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,  আপ বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আহবায়ক আবু সাঈদ মুহাম্মদ মেরাজ, সদস্য সচিব মাহমুদুল ইসলাম আবিদ,যুগ্ম আহবায়ক তারিকুল ইসলাম মোবাশ্বের,নাজিমুল ইসলাম,যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ তাসনিম ভুইয়া,হাদিউল ইসলাম সাফিউ, ও বকুল সাধন প্রমুখ্

তারা আশা প্রকাশ করেন, আপ বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ার জনগণের প্রত্যাশা পূরণে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবে

Related Articles

জুলাই বিপ্লবের সাদিম কায়েম এর যে কাহিনী সবার জানা প্রয়োজন

1 min read 5 words 3.1K views জুলাই বিপ্লব নিয়ে ইয়েনি সাফাককে (তুরস্কের গণমাধ্যম) একটি সাক্ষাৎকার দিয়েছেন জুলাই বিপ্লবের নেতা সাদিক কায়েম। তিনি ব্যাখ্যা করছেন,…

ব্রাহ্মণবাড়িয়া অনলাইন মিডিয়া এসোসিয়েশন (বুমা)-এর সাধারণ সভা অনুষ্ঠিত

1 min read 6 words 142 views ২৫ আগষ্ট সোমবার বিকাল ৩ ঘটিকায় জেলা শহরের টি এ রোড ইয়াদ কমপ্লেক্স এর ৪র্থ তালায় নিজ কার্যালয়ে…

প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ ব্রাহ্মণবাড়িয়ায় রোষানলে সাংবাদিকরা

1 min read 12 words 1.6K views মামলা-গ্রেফতার,নির্যাতনে আলোচনায় এখন ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরা। রোববার এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সমাবেশে তীব্র প্রতিবাদ জানানো…

হাইনান এক্সপো ২০২৬ থেকে বাংলাদেশের প্রেক্ষাপট: বৈশ্বিক বাণিজ্য ও উদ্ভাবনের প্রবেশদ্বার

1 min read 34 words 179 views ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা (হাইনান এক্সপো ২০২৬) আমি মোঃ জাহিদ হাসান নিরব চীন কৃষি বিশ্ববিদ্যালয় (সানিয়া ইনস্টিটিউটের)…

ভোটের রাজনীতিতে বিজয়নগরকে ভাগ করবেন না

1 min read 5 words 174 views বাংলাদেশের গণতন্ত্রে জনগণের প্রতিনিধিত্বের মূল ভিত্তি হলো সংসদীয় আসন। নির্বাচন কমিশন জনসংখ্যার ভারসাম্য বজায় রাখতে আসনভিত্তিক সীমানা পুনর্নির্ধারণ…

Responses