নাসিরনগরে সরকারি জায়গা থেকে ২১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

1 min read 1 words 0 views

স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সরকারি খাস জমিতে স্থানীয় প্রভাবশালীদের নির্মাণ করা ২১টি টিনশেড ও সেমিপাকা দোকান ঘর উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাহেল আহমদের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত উপজেলার চাপরতলা ইউনিয়নের কালিউতা বাজারে ও চাপরতলা- কালিউতা সংলগ্ন সড়কের পাশে পাশ থেকে খাস জায়গায় নির্মাণকৃত ২১টি স্থাপনা উচ্ছেদ করে।

স্থানীয়রা অবৈধ স্থাপনা উচ্ছেদ করায় উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে নির্মাণ করা সব ধরনের স্থাপনা উচ্ছেদের জন্য প্রশাসনের কাছে দাবি জানান।

এ ব্যাপারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাহেল আহমদ বলেন, চাপরতলা ইউনিয়নের কালিউতা বাজারে ১ নং খাস খতিয়ানভূক্ত উচ্ছেদ মামলা নং ০৯/২০২৫ এর রায় বাস্তবায়নে খাল শ্রেণি ভূমিতে ২১ টি টিনশেড ও সেমিপাকা দোকান ঘর উচ্ছেদ করা হয়েছে। উপজেলার বাকি অবৈধ স্থাপনাগুলো পর্যায়ক্রমে ভেঙে দেয়া হবে।

Related Articles

ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও দৃষ্টিনন্দন ফটক নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন— রবিবারের মধ্যে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

1 min read 27 words 463 views মো: মনির হোসেন : ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের সামনে অবৈধ বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদ, সীমানা প্রাচীর নির্মাণ এবং একটি…

বারবার অভিযানের পরও উড়াল গ্যাস বন্ধ হয়নি, বাকাইল যেন বিস্ফোরণের অপেক্ষায়

1 min read 11 words 763 views ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের বাকাইল গ্রামে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে গাছের উপর গ্যাসের পাইপ ঝুলছে। এ কারণে গ্রামটি…

মুরাদনগরে টাকা বিতরণের অভিযোগে জামায়াত নেতা আটক, উদ্ধার ২ লাখ টাকা

1 min read 3 words 447 views কুমিল্লার মুরাদনগর উপজেলায় ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগে হাবিবুর রহমান হেলালী নামে এক জামায়াত নেতাকে আটক করেছে স্থানীয়…

অবৈধ দখল ও দূষণে বিপর্যস্ত তিতাস নদী, পুনরুদ্ধারে জেলা প্রশাসনের সমন্বিত উদ্যোগ

1 min read 4 words 152 views অবৈধ দখল, ভরাট ও দূষণে অস্তিত্ব সংকটে পড়া তিতাস নদীকে পুনরুজ্জীবিত করতে সমন্বিত উদ্যোগ নিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন।…

হাইনান এক্সপো ২০২৬ থেকে বাংলাদেশের প্রেক্ষাপট: বৈশ্বিক বাণিজ্য ও উদ্ভাবনের প্রবেশদ্বার

1 min read 34 words 776 views ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা (হাইনান এক্সপো ২০২৬) আমি মোঃ জাহিদ হাসান নিরব চীন কৃষি বিশ্ববিদ্যালয় (সানিয়া ইনস্টিটিউটের)…

Responses