প্রত্যাশা মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে কাউন্সিলিং সেবা প্রদান

ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থিত প্রত্যাশা মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তিকৃত মাদকাসক্ত রোগীদের মাঝে কাউন্সিলিং সেবা প্রদান করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কেন্দ্রের নিজস্ব প্রাঙ্গণে এ কাউন্সিলিং কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কেন্দ্রের নির্বাহী পরিচালক মো. আরমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরী বাংলাদেশ-এর আহ্বায়ক শামীম আহমেদ। নিরাময় কেন্দ্রের কাউন্সিলর ফেবিন রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন টিএনসি ব্রাহ্মণবাড়িয়ার পরিচালক মো. ইকবাল, তরী বাংলাদেশের সদস্য সোহেল রানা ভূঁইয়া ও সুশান্ত পাল।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রত্যাশা মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম, পরামর্শক মো. তাকবীর হোসেন ও মো. শ্রাবণসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

কাউন্সিলিং সভায় বক্তারা মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসনের প্রতি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্দেশনার বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরেন। তারা আশা প্রকাশ করেন, মাদক নির্মূলে প্রশাসন নিয়মিত তৎপরতা অব্যাহত রাখবে এবং চিহ্নিত মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

প্রধান অতিথির বক্তব্যে শামীম আহমেদ বলেন, কেউ মাদকাসক্ত হয়ে পড়লেই তাকে নিয়ে আশাহত হওয়ার সুযোগ নেই। যথাযথ চিকিৎসা ও পরামর্শ পেলে যে কোনো ব্যক্তি পুনরায় স্বাভাবিক ও সুস্থ জীবনে ফিরে আসতে পারে। তিনি মাদকাসক্তদের প্রতি তাচ্ছিল্য না করে সহানুভূতিশীল আচরণ এবং সঠিক দিকনির্দেশনার মাধ্যমে সমাজের মূলধারায় ফিরিয়ে আনার আহ্বান জানান। পাশাপাশি সমাজ থেকে মাদক নির্মূলে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। চিকিৎসা নিতে আসা রোগীদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার বিষয়েও সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন।

সমাপনী বক্তব্যে নির্বাহী পরিচালক মো. আরমান জানান, জেলা প্রশাসকের মৌখিক নির্দেশনা এবং ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সাজেদুল হাসানের পরামর্শ অনুযায়ী এ কাউন্সিলিং সেবা কার্যক্রম শুরু করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও পুনর্বাসনমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Related Articles

১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান, বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা

দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানের…

সরাইলে তরী বাংলাদেশের সাংগঠনিক সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ‘তরী বাংলাদেশ’-এর উদ্যোগে এক সাংগঠনিক সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) বাদ আছর সরাইল উপজেলা চত্বরে অবস্থিত বাংলা…

প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ ব্রাহ্মণবাড়িয়ায় রোষানলে সাংবাদিকরা

মামলা-গ্রেফতার,নির্যাতনে আলোচনায় এখন ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরা। রোববার এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সমাবেশে তীব্র প্রতিবাদ জানানো হয়। সত্তর বছর বয়স্ক সাংবাদিক আ. ফ.…

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত: নদী ও প্রকৃতি সুরক্ষায় প্রশাসনের কঠোর হুঁশিয়ারি

মো মনির হোসেন: “নদী বাঁচান, কৃষি বাঁচান, দেশ বাঁচান” এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস-২০২৬ পালিত হয়েছে।শনিবার (১৪ মার্চ) নদী ও প্রকৃতি…

হাইনান এক্সপো ২০২৬ থেকে বাংলাদেশের প্রেক্ষাপট: বৈশ্বিক বাণিজ্য ও উদ্ভাবনের প্রবেশদ্বার

ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা (হাইনান এক্সপো ২০২৬) আমি মোঃ জাহিদ হাসান নিরব চীন কৃষি বিশ্ববিদ্যালয় (সানিয়া ইনস্টিটিউটের) এমবিএ  ছাত্র হওয়ার সুবাদে সম্প্রতি চীনে অনুষ্ঠিত ষষ্ঠ…

Responses