WorldStatus: Published

বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান

জর্ডানের দ্য রয়েল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টারের বার্ষিক তালিকায় স্থান পেয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং ফিল্ড মার্শাল আসিম মুনির।
pothiktv FollowAn active member of the Pothik Network. News, opinions, articles, and community updates appear here.
▣ Published 2026-11-19◷ 1 min read◉ 0 reads
বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান
ⓘ

Editorial Transparency & Correction Notice

This report is published through the PothikTV editorial workflow. Sources, evidence, revisions and material corrections are documented where available.

No material correction has been recorded for this story.
Editorial status: PublishedLast updated: 2026-11-19 11:29Evidence sources: 0

World ডেস্ক: ১৫ নভেম্বর ২০২৬, ৯:১৪ পূর্বাহ্ন

মুসলিম উম্মাহতে অবদানের স্বীকৃতি হিসেবে বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকায় স্থান পেয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং ফিল্ড মার্শাল আসিম মুনির। জর্ডানের গবেষণা প্রতিষ্ঠান ‘দ্য রয়েল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার’ তাদের সাম্প্রতিক বার্ষিক তালিকায় মুসলিম বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রভাবশালী ব্যক্তিত্বদের নাম প্রকাশ করেছে।

প্রতিষ্ঠানটির প্রতিবেদনে পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের ভূমিকা বিশেষ গুরুত্বের সাথে তুলে ধরা হয়েছে। এবারই প্রথমবারের মতো দেশটির শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব আন্তর্জাতিক এই তালিকায় উল্লেখযোগ্যভাবে স্থান পেলেন।

প্রকাশিত এই তালিকায় যৌথভাবে শীর্ষস্থান দখল করেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এর্দোয়ান।

রয়েল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টারের প্রতিবেদনে ফিল্ড মার্শাল আসিম মুনিরের একটি বিশেষ অর্জনের কথা উল্লেখ করা হয়েছে। তিনি পাকিস্তানের ইতিহাসের প্রথম সেনাপ্রধান, যিনি একজন ‘হাফেজে কুরআন’।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনার সময় পাকিস্তানের নিরপেক্ষ অবস্থান বজায় রাখার নীতির প্রশংসা করা হয়েছে এই প্রতিবেদনে। পাশাপাশি এ সংকট নিরসনে কূটনৈতিক উদ্যোগ ও শান্তি প্রক্রিয়ায় পাকিস্তানের ভূমিকার কথা তুলে ধরা হয়।

প্রতিবেদনে বলা হয়, আঞ্চলিক উত্তেজনা প্রশমনে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং ফিল্ড মার্শাল আসিম মুনির সক্রিয়ভাবে মধ্যস্থতার প্রচেষ্টা চালিয়েছেন। তাদের এই পদক্ষেপ অত্যন্ত আন্তরিক এবং গুরুত্বের সাথে প্রশংসিত হয়েছে।

এছাড়া মক্কা নিরাপত্তা চুক্তিকে কার্যকর সহযোগিতায় রূপ দেওয়ার ক্ষেত্রে পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের ভূমিকার প্রশংসা করা হয়। মক্কা চুক্তির অধীনে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যকার কৌশলগত সহযোগিতাকে আঞ্চলিক অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত করেছে প্রতিবেদনটি।

সূত্র: ARY News · Pakistan

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের উল্লেখযোগ্য সংবাদ

World →
0
0 comments·0 shares

Corroborating Sources & Evidence

No structured evidence has been attached yet.

Corrections & Audit Trail

Material changes and newsroom transparency notes associated with this report.

Editorial workflowPublished

SEO & Schema.org

Schema type
NewsArticle
Canonical URL
https://pothiktv.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0-%e0%a7%ab%e0%a7%a6%e0%a7%a6-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80-%e0%a6%ae/
Slug
%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0-%e0%a7%ab%e0%a7%a6%e0%a7%a6-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80-%e0%a6%ae