সারা দেশে চলমান জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত “জুলাই পদযাত্রা”-র অংশ হিসেবে বৃহস্পতিবার (২৪ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য পদযাত্রা ও কেন্দ্রীয় সমাবেশ।
বেলা ১২টায় শহরের জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, “ব্রাহ্মণবাড়িয়া অন্যায়ের সাথে কখনো আপোষ করে না। এই জেলার মানুষ ফ্যাসিবাদবিরোধী ও মোদীবিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। এখানকার আলেম সমাজ সবসময় ইনসাফ ও ন্যায়ের পক্ষে সোচ্চার থেকেছে। ব্রাহ্মণবাড়িয়া কখনো মাথা নত করেনি—প্রয়োজনে জীবন দিয়েছে, কিন্তু আপোষ করেনি।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনীম জারা এবং অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহ্দী জানান, কেন্দ্রীয় নেতারা গতকাল বুধবার রাতে কুমিল্লায় পদযাত্রা শেষে ব্রাহ্মণবাড়িয়ায় প্রবেশ করেন।
আজ সকাল ১০টায় তাঁরা জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর সকাল ১১টায় শহরের কাউতলি এলাকায় জমায়েত হয়ে পদযাত্রা শুরু হয়।
পদযাত্রাটি টি.এ রোড, মসজিদ রোড, সড়ক বাজার, পুরাতন সিনেমা হল, কুমারশীল মোড়, রামকানাই মোড়, লোকনাথ উদ্যান (টেংকের পাড়) ও সদর হাসপাতাল রোড অতিক্রম করে পৌর মুক্ত মঞ্চে এসে শেষ হয়।
সমাবেশে বক্তারা গণতন্ত্র, ন্যায়ের পক্ষে এবং দেশজুড়ে চলমান নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ার আহ্বান জানান। তারা বলেন, “জনগণের অধিকার আদায়ে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।
postUncategorized
July 24, 2025ব্রাহ্মণবাড়িয়া অন্যায়ের সাথে কখনো আপোষ করে না: নাহিদ ইসলাম

0
Be the first to comment.
PHOTO CARD
Share this post visually
PothikTV
Uncategorized
ব্রাহ্মণবাড়িয়া অন্যায়ের সাথে কখনো আপোষ করে না: নাহিদ ইসলাম
সারা দেশে চলমান জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত “জুলাই পদযাত্রা”-র অংশ হিসেবে বৃহস্পতিবার (২৪ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য পদযাত্রা ও কেন্দ্রীয় সমাবেশ।বেলা ১২টায় শহরের জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।তিনি বলেন, “ব্রাহ্মণবাড়িয়া অন্যায়ের সাথে কখনো আপোষ করে না। এই […]