শিবগঞ্জ সীমান্তে ৬টি ভারতীয় চোরাই মোবাইলসহ আটক ১

1 min read 1 words 95 views

জিহাদুল ইসলাম জিহাদ:চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির বিশেষ গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের অধীনস্থ চৌকা বিওপি’র একটি বিশেষ টহল দল বেলা ০২:৪৫ ঘটিকায় বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে সীমান্ত পিলার ১৭৭/২-এস হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন বিনোদপুর ইউনিয়নের বাখের আলী গ্রাম হতে ০৬টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোনসহ চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলায় কালুপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মোঃ সাগর ইসলাম (৪০) কে আটক করেছে।বর্তমানে আটককৃত আসামীসহ মোবাইল ফোনগুলো শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকল প্রকার চোরাচালানের বিরুদ্ধে বিজিবি’র জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হচ্ছে এবং এ ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে।

Related Articles

অভিনব কৌশল করেও মাদক চোরাকারবারীকে রুখে দিলো ৫৯ বিজিবি

1 min read 1 words 132 views জিহাদুল ইসলাম জিহাদ : চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্তে মাদক চোরাকারবারীরা বিজিবি’র চোখ ফাঁকি দিতে নতুন নতুন পন্থা অবলম্বন…

১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে: ভারতীয় গাঁজাসহ ০২ জন নারী আটক

1 min read 2 words 215 views জিহাদুল ইসলাম (জিহাদ) : লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্যভিত্তিক চোরাচালান ও মাদক…

সীমান্তে বিজিবির কঠোর নজরদারি: বিপুল পরিমাণ ভারতীয় মালামাল ও মাদক উদ্ধার

1 min read 0 words 319 views জিহাদুল ইসলাম (জিহাদ) : ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল ও…

কুয়াশায় পথ হারিয়ে বাংলাদেশে ঢুকে পড়া বিএসএফ সদস্য আটক, পতাকা বৈঠক ডাকা

1 min read 1 words 133 views বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, রংপুর–৫১ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন পাটগ্রাম উপজেলার আঙ্গরপোতা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় সীমান্ত পিলার…

খুলনায় প্রকাশ্য দিবালোকে এনসিপি নেতাকে গুলি, খুনিদের পলায়ন রুখতে সীমান্তে বিজিবির রেড অ্যালার্ট

1 min read 1 words 182 views জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান এবং শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে গুলির ঘটনার পর যশোর…

Responses