সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ

খেলাধুলা : সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। আজ ভারতের অরুণাচলের ইউপিয়ায় অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

আগামী ১৮ মে ফাইনালে স্বাগতিক ভারত ও মালদ্বীপের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দলের মুখোমুখি হবে বাংলাদেশ।

আজকের ম্যাচ প্রথমার্ধে গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে আসে তিনটি গোল। ম্যাচের ৭৩ মিনিটে অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের কর্নার থেকে আশিকুর রহমান হেড করে গোল করে দলকে এগিয়ে নেন। এরপর ৮০ মিনিটে ফয়সাল নিজেই স্কোরশিটে নাম লেখান মানিকের পাস থেকে।

খেলার ৮৬ মিনিটে একটি গোল করে ব্যবধান কমায় নেপাল। ইনজুরি সময়ে সমতা ফেরাতে চাপ বাড়ালেও বাংলাদেশের রক্ষণভাগ দৃঢ়ভাবে তা প্রতিহত করে।

Related Articles

চ্যাম্পিয়ন্স লিগে ইন্টারকে হারিয়ে রিয়াল মাদ্রিদের জয়, ডর্টমুন্ডের ম্যাচে খেলোয়াড় হাসপাতালে

নাটকীয় ম্যাচে ইন্টার মিলানকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে ভিয়ারিয়ালের বিরুদ্ধে বরুসিয়া ডর্টমুন্ডের ৩-২ ব্যবধানের জয়ের ম্যাচে ঘটে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা।

হাইনান এক্সপো ২০২৬ থেকে বাংলাদেশের প্রেক্ষাপট: বৈশ্বিক বাণিজ্য ও উদ্ভাবনের প্রবেশদ্বার

ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা (হাইনান এক্সপো ২০২৬) আমি মোঃ জাহিদ হাসান নিরব চীন কৃষি বিশ্ববিদ্যালয় (সানিয়া ইনস্টিটিউটের) এমবিএ  ছাত্র হওয়ার সুবাদে সম্প্রতি চীনে অনুষ্ঠিত ষষ্ঠ…

ইউএস ওপেন ২০২৬: আন্দ্রিভাকে হারিয়ে সেমিফাইনালে গফ, শীর্ষ স্থান নিশ্চিত করে চূড়ান্ত চারে রিবাকিনা

ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে মিরে আন্দ্রিভার বিপক্ষে পিছিয়ে পড়েও দারুণ প্রত্যাবর্তনে জয় তুলে নিয়েছেন কোকো গফ। অন্য ম্যাচে ঝেং ছিনওয়েনকে হারিয়ে নতুন বিশ্ব নম্বর ওয়ান হয়েছেন এলেনা রিবাকিনা।

হলান্ডের জোড়া গোলে পোর্তোকে হারিয়ে সিটির শুভসূচনা, চ্যাম্পিয়ন্স লিগের অন্যান্য ম্যাচেও জয়-ড্র

ম্যানচেস্টার সিটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জয়ের মাধ্যমে অভিযান শুরু করেছে। আর্লিং হলান্ডের দুই গোলে পর্তুগিজ ক্লাব পোর্তোকে তাদেরই মাঠে হারিয়েছে পেপ গুয়ার্দিওলার উত্তরসূরি এঞ্জো মারেস্কার শিষ্যরা।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নাপোলিকে হারাল আর্সেনাল, জয় অধিনায়ক ওডেগার্ডের গোলে

চ্যাম্পিয়ন্স লিগের উত্তেজনাপূর্ণ ম্যাচে স্বাগতিক নাপোলিকে ১-০ ব্যবধানে হারিয়েছে আর্সেনাল। ৭৫তম মিনিটে অধিনায়ক মার্টিন ওডেগার্ডের একমাত্র গোলে জয় সুনিশ্চিত করে মিকেল আরতেতার দল।

Responses