ওয়ান ম্যান আর্মি’র রোড টু গ্রিন আর্থ অংশবিশেষ নিবন্ধ লেখা প্রতিযোগিতা সম্পন্ন

1 min read 1 words 18 views

রেজাউল মোস্তফাঃ “আমাদের পৃথিবী, আমাদের দায়িত্ব” এই লক্ষ্যকে সামনে রেখে পরিবেশের প্রতি দায়িত্ববোধ গড়ে তুলতে এবং জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে ওয়ান ম্যান আর্মি’র রোড টু গ্রিন আর্থ অংশবিশেষ ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো নিবন্ধ লেখার প্রতিযোগিতা।

এই প্রতিযোগিতায় অষ্টম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা নিজেদের দৃষ্টিভঙ্গি, ভাবনা এবং দায়িত্ববোধ তুলে ধরে লেখার মাধ্যমে প্রকাশ করেছে পৃথিবী ও পরিবেশের প্রতি তাদের দায়বদ্ধতা।

ওয়ান ম্যান আর্মি’র কো-অর্ডিনেটর তৌহিদুল ইসলাম বলেন,“পরিবেশের বিপর্যয় ঠেকাতে তরুণদের জন্য এরকম আয়োজন প্রয়োজন। একটি গাছ লাগানো, একটি সচেতনতা বার্তা ছড়িয়ে দেওয়াও বড় পরিবর্তনের সূচনা হতে পারে।”

ওয়ান ম্যান আর্মি’র মেন্টর সৈয়দ আনোয়ার হোসেন আদিল বলেন,“আমি সবসময় চাই তরুণদের মধ্যে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতনতা তৈরি হোক। এই লক্ষ্যেই আমরা ‘রোড টু গ্রিন আর্থ’ প্রকল্পের আওতায় শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের জন্য নানান প্রতিযোগিতা ও সচেতনতামূলক বিভিন্ন প্রোগ্রাম বাস্তবায়ন করে থাকি।”

প্রতিযোগিতার শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে গাছ উপহার হিসেবে প্রদান করা হয়।এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে নতুন দিগন্তের সূচনা করেছে এবং পরবিবেশ নিয়ে আরো সচেতন হবে।

Related Articles

হাইনান এক্সপো ২০২৬ থেকে বাংলাদেশের প্রেক্ষাপট: বৈশ্বিক বাণিজ্য ও উদ্ভাবনের প্রবেশদ্বার

1 min read 34 words 516 views ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা (হাইনান এক্সপো ২০২৬) আমি মোঃ জাহিদ হাসান নিরব চীন কৃষি বিশ্ববিদ্যালয় (সানিয়া ইনস্টিটিউটের)…

‘চব্বিশোত্তর বাংলাদেশে তারুণ্যের ভাবনা ও পরিবর্তনের শিক্ষা’—শিক্ষা ও কর্মসংস্থানমুখী বাংলাদেশ গড়ার আহ্বান সালাহউদ্দিন আহমদের

1 min read 4 words 457 views বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, চব্বিশোত্তর বাংলাদেশে আমাদের প্রত্যাশা ও ভাবনা কী? নতুন প্রজন্মের ভাবনাকে গুরুত্ব…

পুর্নজন্ম কি বৈজ্ঞানিক ভাবে সম্ভব? — একটি বিশ্লেষণাত্মক প্রবন্ধ

1 min read 153 words 4.6K views মানব ইতিহাস জুড়ে মানুষের মৃত্যু ও মৃত্যুর পর কী হয়—এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বহু ধর্ম, দর্শন ও…

নিজেদের বদলান, নয়তো জনগণই আপনাদের বদলিয়ে দিবে

1 min read 2 words 124 views লিটন হোসাইন জিহাদ: বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তনের যে ঢেউ আজ স্পষ্ট, তা আর কেবল সাময়িক উত্তালতা নয়; এটি গভীর…

জুলাই বিপ্লবের সাদিম কায়েম এর যে কাহিনী সবার জানা প্রয়োজন

1 min read 5 words 3.3K views জুলাই বিপ্লব নিয়ে ইয়েনি সাফাককে (তুরস্কের গণমাধ্যম) একটি সাক্ষাৎকার দিয়েছেন জুলাই বিপ্লবের নেতা সাদিক কায়েম। তিনি ব্যাখ্যা করছেন,…

Responses