টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন

1 min read 0 words 18 views

কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় পুঁতে রাখা মাইনের বিস্ফোরণে মোহাম্মদ হানিফ (২২) নামে এক যুবকের ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে। বিস্ফোরণে তার বাম পায়েও গুরুতর জখম হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল সীমান্তের হাউসরদ্বীপ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মোহাম্মদ হানিফ হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লম্বাবিল এলাকার বাসিন্দা। ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা মো. ফজলুল হক।

তিনি জানান, সোমবার সকালে হানিফ স্থানীয় একটি চিংড়ি ঘেরে মাছ ধরতে গেলে ঘেরের বাঁধে পুঁতে রাখা একটি মাইন হঠাৎ বিস্ফোরিত হয়। এতে তার দুই পায়ে মারাত্মক আঘাত লাগে। বিস্ফোরণে ডান পায়ের গোড়ালি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এবং বাম পায়েও গুরুতর জখম হয়।

খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় দুপুর ১২টার দিকে আহত হানিফকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র জানান, স্থানীয়দের মাধ্যমে তারা জানতে পেরেছেন যে বাংলাদেশ–মিয়ানমার সীমান্তের হোয়াইক্যং লম্বাবিল এলাকার হাউসরদ্বীপে পুঁতে রাখা একটি মাইন বিস্ফোরণে মোহাম্মদ হানিফ নামে এক যুবক আহত হন। পরে তাকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত চার দিন ধরে টেকনাফের হোয়াইক্যং সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছিল। এর জেরে সীমান্ত এলাকায় নিরাপত্তা ঝুঁকি বেড়ে গেছে বলে স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করেছেন।

Related Articles

পুর্নজন্ম কি বৈজ্ঞানিক ভাবে সম্ভব? — একটি বিশ্লেষণাত্মক প্রবন্ধ

1 min read 153 words 3.8K views মানব ইতিহাস জুড়ে মানুষের মৃত্যু ও মৃত্যুর পর কী হয়—এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বহু ধর্ম, দর্শন ও…

খুলনায় প্রকাশ্য দিবালোকে এনসিপি নেতাকে গুলি, খুনিদের পলায়ন রুখতে সীমান্তে বিজিবির রেড অ্যালার্ট

1 min read 1 words 122 views জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান এবং শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে গুলির ঘটনার পর যশোর…

গাজীপুর শ্রীপুরে নার্স দিয়ে ডেলিভারীতে নবজাতকের মৃত্যুর অভিযোগ

1 min read 18 words 286 views মোঃ মিন্টু মিয়া,বিশেষ প্রতিনিধি গাজীপুর:গাজীপুরের শ্রীপুরে ডাক্তারের অনুপস্থিতিতে নার্স দিয়ে প্রসূতির ডেলিভারী করার সময় নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে…

Responses