ইসি ও একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেছেন, নির্বাচন কমিশন (ইসি) এবং একটি রাজনৈতিক দল নানা কৌশলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ খুঁজছে। তবে বিএনপি সেই সুযোগ কাউকে দেবে না বলে তিনি দৃঢ় অবস্থান ব্যক্ত করেন।

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “একটি দল বিভিন্ন কৌশলে নির্বাচন থেকে সরে যাওয়ার পথ খুঁজছে। আমরা তাদের কোনো সুযোগ দেব না। কোনো ধরনের ষড়যন্ত্র বরদাশত করা হবে না।” এ সময় তিনি সংশ্লিষ্টদের উদ্দেশে সতর্কবার্তা উচ্চারণ করে বলেন, “কোনো রকম ষড়যন্ত্র করবেন না—আপনাদের হুঁশিয়ার করে দিতে চাই।”

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ‘মায়ের ডাক’ ও ‘আমরা বিএনপি পরিবার’ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

তারেক রহমানের উত্তরবঙ্গ সফর প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, “নির্বাচন কমিশনের অনুরোধে শান্তির স্বার্থে আমরা আমাদের কর্মসূচি স্থগিত করেছি। নির্বাচন কমিশন ও একটি রাজনৈতিক দল এটিকে আমাদের দুর্বলতা ভেবেছে। কিন্তু না—এটা আমাদের ভদ্রতা।” তিনি অভিযোগ করেন, এরপর থেকেই নির্বাচন কমিশন এবং একটি রাজনৈতিক দল বিভিন্ন কৌশলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে এবং সুযোগ পেলেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পথ খুঁজছে।

তিনি আরও বলেন, “তারা সুযোগ খুঁজছে ঠিকই, কিন্তু আমরা কোনো সুযোগ দেব না।”

Related Articles

হাইনান এক্সপো ২০২৬ থেকে বাংলাদেশের প্রেক্ষাপট: বৈশ্বিক বাণিজ্য ও উদ্ভাবনের প্রবেশদ্বার

ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা (হাইনান এক্সপো ২০২৬) আমি মোঃ জাহিদ হাসান নিরব চীন কৃষি বিশ্ববিদ্যালয় (সানিয়া ইনস্টিটিউটের) এমবিএ  ছাত্র হওয়ার সুবাদে সম্প্রতি চীনে অনুষ্ঠিত ষষ্ঠ…

পুর্নজন্ম কি বৈজ্ঞানিক ভাবে সম্ভব? — একটি বিশ্লেষণাত্মক প্রবন্ধ

মানব ইতিহাস জুড়ে মানুষের মৃত্যু ও মৃত্যুর পর কী হয়—এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বহু ধর্ম, দর্শন ও আধ্যাত্মিকতা চেষ্টা করেছে। অতীতে জীবনের পরের ধাপে…

অন্ধকার ও আলোকরেখা: নারীর অবস্থান নিয়ে বাংলাদেশের এক কঠিন বছর

২০২৫ সালটি বাংলাদেশের ইতিহাসে নারীর অবস্থান নিয়ে এক গভীর দ্বন্দ্বের বছর হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। আলোচিত হয় নারীর কমিশনের সুপারিশ, হেনস্তা করা হয় কমিশনের সদস্যদের…

‘চব্বিশোত্তর বাংলাদেশে তারুণ্যের ভাবনা ও পরিবর্তনের শিক্ষা’—শিক্ষা ও কর্মসংস্থানমুখী বাংলাদেশ গড়ার আহ্বান সালাহউদ্দিন আহমদের

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, চব্বিশোত্তর বাংলাদেশে আমাদের প্রত্যাশা ও ভাবনা কী? নতুন প্রজন্মের ভাবনাকে গুরুত্ব দিতে হবে। সেজন্য আমার এরই মধ্যে তারুণ্যের…

টাকা দিয়ে ভোট কেনা জামায়াতের রাজনৈতিক দেউলিয়াত্ব: মাহদী আমিন

নির্বাচনকে সামনে রেখে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা জামায়াতের রাজনৈতিক দেউলিয়াত্ব ও নির্বাচনি আচরণবিধির চরম লঙ্ঘন বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র…

Responses