নরসিংদীর শিবপুরে বিদ্যুতের খুঁটির তারে জড়িয়ে নিহত এক

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ  নরসিংদীর শিবপুরে বিদ্যুতের খুঁটিতে ইন্টারনেট সংযোগ লাইন মেরামতের সময় বিদ্যুতের তারের সাথে জড়িয়ে আবু বক্কর (২৫) নামে একজন নিহত হয়েছেন।

অদ্য ২১ জানুয়ারি ২০২৬ ইং বুধবার দুপুরে ঢাকা সিলেট মহাসড়ক এর শিবপুর উপজেলার মুনসেফেরচর ইটাখোলা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে শিবপুর মডেল থানার পুলিশ ও শিবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা বিদ্যুতের খুঁটি থেকে মরদেহ নামিয়ে থানায় নিয়ে যায়। নিহত আবু বক্কর গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার নোয়াপাড়া গ্রামের ইসমাইল এর ছেলে এবং ইটাখোলা এলাকায় আইপি কমিউনিকেশন‌ এর শ্রমিক হিসেবে তিনি কাজ করতেন । পুলিশ ও স্থানীয়রা জানান,দুপুর সাড়ে বারোটার দিকে ইন্টারনেট সংযোগ লাইন মেরামতের জন্য বিদ্যুতের খুঁটিতে উঠে আবু বক্কর।

এসময় বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারের সাথে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে বেলা ২:৩০ মিনিট সময় মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
শিবপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোঃ মেহেদী হাসান বলেন,বিদ্যুতের খুঁটিতে একজনের মরদেহ ঝুলে থাকার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ নামিয়ে থানায় নিয়ে আসে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

Related Articles

হাইনান এক্সপো ২০২৬ থেকে বাংলাদেশের প্রেক্ষাপট: বৈশ্বিক বাণিজ্য ও উদ্ভাবনের প্রবেশদ্বার

ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা (হাইনান এক্সপো ২০২৬) আমি মোঃ জাহিদ হাসান নিরব চীন কৃষি বিশ্ববিদ্যালয় (সানিয়া ইনস্টিটিউটের) এমবিএ  ছাত্র হওয়ার সুবাদে সম্প্রতি চীনে অনুষ্ঠিত ষষ্ঠ…

নরসিংদীর শিবপুরের চুরি হওয়া শিশুটি প্রশাসনের সহযোগিতা উদ্ধার ,স্বামী ও স্ত্রী সহ গ্রেফতার ২

নরসিংদীর শিবপুরের চুরি হওয়া শিশুটি প্রশাসনের সহযোগিতা উদ্ধার ,স্বামী ও স্ত্রী সহ গ্রেফতার ২। মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ নরসিংদীর শিবপুর থেকে চুরি…

বারবার অভিযানের পরও উড়াল গ্যাস বন্ধ হয়নি, বাকাইল যেন বিস্ফোরণের অপেক্ষায়

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের বাকাইল গ্রামে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে গাছের উপর গ্যাসের পাইপ ঝুলছে। এ কারণে গ্রামটি এখন উড়াল গ্যাসের গ্রাম হিসেবে বেশি পরিচিত।…

শ্রমিক দিবস: অধিকার ও বাস্তবতার মুখোমুখি

লিটন হোসাইন জিহাদ: আজ  International Workers’ Day—শ্রমিকের অধিকার, মর্যাদা ও সংগ্রামের এক ঐতিহাসিক প্রতীক। উনিশ শতকের শেষভাগে শিল্পবিপ্লব-পরবর্তী বিশ্বে শ্রমের শোষণ যখন চরমে পৌঁছায়, তখনই শ্রমঘণ্টা…

আশুগঞ্জে অবরোধ, ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট

‎লিটন হোসাইন জিহাদ, ব্রাহ্মণবাড়িয়া : ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর বাসস্ট্যান্ড এলাকায় মেঘনায় ড্রেজার দিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেছেন…

Responses